- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
১৯৬৮-৬৯ সালে পূর্ব পাকিস্তানে আইয়ুববিরোধী গণআন্দোলন চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়। এ সময়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ কারারুদ্ধ হলে আন্দোলনের গতি কিছুটা স্তিমিত হয়ে পড়ে। এ অবস্থায় ছাত্ররা আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করে। ১৯৬৯ সালের ৪ঠা জানুয়ারি ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) কার্যালয়ে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (মতিয়া ও মেনন গ্রুপ), পূর্ব পাকিস্তান ছাত্রলীগ এবং ডাকসুর যৌথ উদ্যোগে 'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গঠন করা হয়।
এ ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফা দাবি নিয়ে গণঅভ্যুত্থানের ডাক দেয়। এ কর্মসূচি শুধু ছাত্রদের নয়, আপামর জনগণের আন্দোলনে অনুপ্রেরণা সৃষ্টি করে।
১১ দফার উল্লেখযোগ্য দাবির মধ্যে ছিল- ঢাকা বিশ্ববিদ্যালয় কুখ্যাত অর্ডিন্যান্স বাতিলসহ শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি, বাক স্বাধীনতা, ব্যক্তি-স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা, বৃহৎ শিল্পের জাতীয়করণ, শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান, ট্রেড ইউনিয়ন গঠন, বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার, জরুরি আইন, নিরাপত্তা আইন ও অন্যান্য নির্যাতনমূলক আইন প্রত্যাহার, নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গ্রহণ, অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি ইত্যাদি।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
ছয় দফা কর্মসূচির মূল লক্ষ্য কী ছিল?
ছয়-দফাকে মুক্তির সনদ বলা হয় কেন?
১৯৬২ সালের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কী ছিল?
পূর্ব পাকিস্তানে কখনও মূলধন গড়ে উঠেনি কেন?
মৌলিক গণতন্ত্রীদের আস্থাভোটে আইয়ুব খান কত বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন?
আইয়ুব খান মৌলিক গণতন্ত্র প্রবর্তন করেন কেন?
নতুন সংবিধান কখন ঘোষণা করা হয়?
আইয়ুব বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কারণ কোনটি?
i. সোহরাওয়ার্দীকে গ্রেপ্তার
ii. ছাত্রদের ওপর পুলিশি নির্যাতন
iii. নতুন সংবিধান ঘোষণা
নিচের কোনটি সঠিক?
আইয়ুব বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কারণ কোনটি?
i. সোহরাওয়ার্দীকে গ্রেপ্তার
ii. ছাত্রদের ওপর পুলিশি নির্যাতন
iii. নতুন সংবিধান ঘোষণা
নিচের কোনটি সঠিক?
ইস্কান্দার মির্জা দেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেন কেন?
সামরিক শাসন জারি করার জন্য
রাজনৈতিক দলের বিশৃঙ্খলার জন্য


