- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন
ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফিরে যান
রাজা রামমোহন রায়কে ভারতের আধুনিক পুরুষ বলা হয় কেন?
বাংলার নবজাগরণের স্রষ্টা ভারতের প্রথম আধুনিক পুরুষ ছিলেন রাজা রামমোহন রায়। তিনি তৎকালীন সমাজের সামাজিক ও রাজনৈতিক গতিধারা গভীরভাবে পর্যবেক্ষণ করে নিজের চিন্তাধারার আলোকে নতুন সমাজ গঠনে প্রয়াসী হন। তিনি হিন্দু সমাজের সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, কৌলীন্য প্রথা, মূর্তিপূজা ও অন্যান্য কুসংস্কার দূর করতে প্রয়াসী ছিলেন। তিনি সব কুসংস্কার দূর করে আদি একেশ্বরবাদের ভিত্তিতে হিন্দুধর্ম পুনরায় প্রতিষ্ঠা করতে সচেষ্ট হন। এ লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন ব্রাহ্মসমাজ। এজন্য রাজা রামমোহন রায়কে 'ভারতের আধুনিক পুরুষ' বলা হয়।
ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে গঠিত বিপ্লবী সংগঠনের কর্মকান্ডের মধ্যে ছিল- i. চট্টগ্রাম বিপ্লবী বাহিনী গঠন ii. স্বাধীন চিটাগাং সরকার-এর ঘোষণা iii. চিটাগাং রিপাবলিকান আর্মি গঠন। নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
উদ্দীপকে ঐতিহাসিক কোন ঘটনাকে নির্দেশ করা হয়েছে?
ফকির সন্ন্যাসী বিদ্রোহ
নীল বিদ্রোহ
১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রাম
১৯০৫ সালের বঙ্গভঙ্গ
কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' সংগীতটি রচনা করেন?
১৮৫৭ সালের সংগ্রামের পর
বঙ্গভঙ্গের পর
বাংলা চুক্তির পর
লাহোর প্রস্তাবের পর
পলাশীর যুদ্ধের কত বছর পরে ভারতের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়?
পঁচিশ বছর পরে
পঞ্চাশ বছর পরে
দুইশ বছর পরে
একশ বছর পরে
সিপাহি বিদ্রোহের তাৎক্ষণিক ফলাফল ছিল- i. কোম্পানি শাসনের অবসান ii. মুঘল শাসনের অবসান iii. ইংল্যান্ডের রানীর ক্ষমতা গ্রহণ। নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে নিচের যে রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন- i. সাতারা ii. ঝাঁসি iii. নাগপুর। নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
বঙ্গভঙ্গের সৃষ্ট নতুন প্রদেশের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল কারা?
মুসলমান
হিন্দু
বৌদ্ধ
খ্রিস্টান
বঙ্গভঙ্গের ফলে নিচের কোনটি ঘটেছিল?
প্রশাসনিক জটিলতা
আঞ্চলিক বৈষম্য
বুদ্ধিবৃত্তিক উন্নয়ন
সম্প্রদায়ভিত্তিক জাতীয়তাবোধ
শ্রমিক নেতা কিরণ কোন ব্যক্তির নীতি দ্বারা প্রভাবিত হয়েছেন?
ক্ষুদিরাম
মাস্টারদা সূর্যসেন
মহাত্মা গান্ধী
পুলিন বিহারী দাস
কোন নীতি অনুযায়ী দত্তক পুত্র সম্পত্তির উত্তরাধিকারী হতে পারত না?
স্বত্ববিলোপ
সতীত্ব লোপ
অধিক লোপ
কর্তব্য লোপ
কীভাবে দত্তক পুত্র নানা সাহেবের ভাতা বন্ধ করে দেওয়া হয়?
বয়স্ক ভাতা বন্ধ করে
স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে
রাজনৈতিক চাপ সৃষ্টি করে
দুর্নীতির দায়ে
ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতায় এসে সর্বপ্রথম কোন কাজটি করেন?
কৃষি ধ্বংস করেছিল
রাজনৈতিক ক্ষমতা দখল করেছিল
অর্থনীতি ধ্বংস করেছিল
ভারতীয় শিল্প ধ্বংস করেছিল
ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কীভাবে শেষ হয়েছিল?
বিদ্রোহের মধ্য দিয়ে
নির্যাতনের মধ্য দিয়ে
মীমাংসার মধ্য দিয়ে
যে চুক্তির মধ্য দিয়ে
সিপাহি বিদ্রোহের অন্যতম রাজনৈতিক কারণ কোনটি?
সিপাহি বিদ্রোহের অন্যতম রাজনৈতিক কারণ কোনটি?
অতিরিক্ত কর ধার্য
স্বত্ববিলোপ নীতি প্রয়োগ
ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস
রাজনৈতিক প্রতিষ্ঠান নির্মাণে বাধা


