- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস
মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফিরে যান
হিন্দুদের ধর্মীয় উৎসবগুলো কী কী?
বর্তমানকালের মতো সে যুগেও হিন্দুরা বিভিন্ন ধর্মীয় রীতিনীতি ও আচার-অনুষ্ঠান পালন করত। আড়ম্বর ও জাঁকজমকের সঙ্গে হিন্দুরা বিভিন্ন দেব-দেবীর পূজা করত। এর মধ্যে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, শিব, শিবলিঙ্গ, চন্ডী, মনসা, বিষ্ণু, কৃষ্ণ, সূর্য, মদন, নারায়ণ, ব্রহ্ম, অগ্নি, শীতলা, যষ্ঠী, গঙ্গা ইত্যাদি উল্লেখযোগ্য। বাঙালি হিন্দুরা দুর্গাপূজা, দশহরা, গঙ্গা-স্নান, অষ্টমী স্নান এবং মাঘী সপ্তমী স্নানকে পবিত্র বলে মনে করত। ধর্মপ্রাণ হিন্দুদের কাছে গঙ্গাজল অত্যন্ত পবিত্র। তারা দোলযাত্রা, রথযাত্রা, হোলি ইত্যাদি ধর্মীয় উৎসব পালন করত।
মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
হিন্দু অভিজাত ও শিক্ষিত ব্যক্তিরা কী ব্যবহার করত?
গলার হার ও দুল
রুদ্রাক্ষর মালা ও আংটি
চাদর ও পাগড়ি
প্যান্ট ও শার্ট
বিভিন্ন সমস্যা থেকে মুক্তি লাভের জন্য সাধারণ মানুষ কী করত?
তাবিজ-কবচ ব্যবহার করত
মানত করত
শিন্নি বিলাত
ভেলা ভাসাত
মধ্যযুগে হিন্দুরা কেন ফার্সি ভাষা শিখতে আগ্রহী ছিল?
বিদেশ ভ্রমণ করতে
সাহিত্য রচনা করতে
বিদেশি ভাষা শিখতে
প্রশাসনে চাকরি পেতে
মধ্যযুগের অনেক হিন্দুদের ফারসি ভাষায় শিক্ষা গ্রহণের কারণ কোনটি?
সরকারি চাকরি লাভ
বেসরকারি চাকরি লাভ
পান্ডিত্য অর্জন
আভিজাত্য প্রকাশ
বাংলার কোন ধর্মের বিপুল সংখ্যক লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছিল?
হিন্দু
জৈন
হিন্দু ও বৌদ্ধ
খ্রিস্টান
মধ্যযুগে বাংলার মুসলিম সাম্রাজ্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল কোনটি?
ধর্মীয় সংস্কৃতির লালন
রাজনৈতিক সংস্কার
অর্থনৈতিক মুক্তির সংগ্রাম
সামাজিক উন্নয়ন
হিন্দু সমাজে বহুবিবাহ প্রথার প্রচলন হওয়ার ক্ষেত্রে নিচের কোনটির ফল?
বর্ণ প্রথার
ধর্ম প্রথার
কৌলিন্য প্রথার
জাতি প্রথার


