- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিষ্টাব্দ)
মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিষ্টাব্দ)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফিরে যান
মুসা খান কেন মুঘলদের নিকট আত্মসমর্পণে বাধ্য হন?
মুসা খানের সাথে মুঘল সৈন্যদের প্রথম যুদ্ধ হয় ১৬০৯ খ্রিষ্টাব্দে করতোয়া নদীর পূর্বতীরে যাত্রাপুরে। এখানে মুসা খানের দুর্গ ছিল। প্রথমদিকে মুঘল সৈন্যরা ক্ষতির সম্মুখীন হলেও শেষপর্যন্ত ইসলাম খানের তীব্র আক্রমণের মুখে মুসা খান ও তার মিত্র জমিদারগণ পিছু হটতে বাধ্য হন। এরপর মুসা খানের নেতৃত্বে জমিদারদের নৌবহর শীতলক্ষ্যা নদীতে একত্রিত হয়। ইসলাম খান ও শীতলক্ষ্যার পশ্চিম তীরের বিভিন্ন স্থানে সৈন্য ও নৌবহর প্রেরণ করেন। ১৬১১ সালে ইসলাম খানের নেতৃত্বে মুঘল সৈন্যদের তীব্র আক্রমণের মুখে তাদের প্রতিরোধ ভেঙে পড়ে। মুসা খান পিছু হটে সোনারগাঁওয়ে চলে আসলে শেষপর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হন।
মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিষ্টাব্দ) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
বাংলার মুসলিম শাসনের স্বর্ণযুগ বলা হয় কার রাজত্বকালকে?
হুসেন শাহের
গিয়াসউদ্দিনের
বাহরাম খানের
আলাউদ্দিনের
নুসরত শাহ প্রথমে কার সাথে মিত্রতা স্থাপন করেন?
হুসেন শাহের সাথে
বখতিয়ারের সাথে
বাবরের সাথে
ফিরুজ শাহের সাথে
নুসরত শাহ কখন আততায়ীর হাতে নিহত হন?
১৫৩০ খ্রিস্টাব্দে
১৫৩১ খ্রিস্টাব্দে
১৫৩২ খ্রিস্টাব্দে
১৫৩৩ খ্রিস্টাব্দে
আলাউদ্দিন ফিরোজ শাহ কত বছর ক্ষমতায় ছিলেন?
প্রায় এক বছর
প্রায় দু বছর
প্রায় তিন বছর
প্রায় চার বছর
হুমায়ুন গৌড় দখল করেন কখন?
১৫৩৬ খ্রিস্টাব্দে
১৫৩৭ খ্রিস্টাব্দে
১৫৩৮ খ্রিস্টাব্দে
১৫৩৯ খ্রিস্টাব্দে
সুলতান নুসরত শাহ জনগণের প্রতি ছিলেন- i. কঠোর ii. সহনশীল iii. সহৃদয়। নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
বারো ভূঁইয়াদের দমনে সুবাদার ইসলাম খানের বিশেষ কৌশলের মধ্যে ছিল- i. শক্তিশালী নৌবহর গড়ে তোলা ii. রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর iii. অশ্বারোহী বাহিনী গঠন। নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
বাংলায় মুসলমান শাসনের সূচনা কালকে কোন যুগের শুরু বলা হয়?
আধুনিক যুগের
পারসিক যুগের
প্রাচীন যুগের
মধ্যযুগের
গজনিতে ব্যর্থ হয়ে বখতিয়ার কার কার দরবারে উপস্থিত হন?
কুতুবউদ্দিন আইবকের সাথে
হুমাসউদ্দিনের সাথে
শিহাবউদ্দিন ঘোরীর সাথে
হিজবরউদ্দিনের ঘোরীর সাথে
প্রাচীন বাংলায় প্রবেশের জন্য সুরক্ষিত গিরিপথ দুটির মধ্যে একটির নাম কী ছিল?
ত্রিযুত
ঝাড়খন্ড
তেলিয়াগড়
ময়ূরভঞ্জ


