- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বিশ্বসভ্যতা
বিশ্বসভ্যতা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফিরে যান
'ফারাও' বলতে কী বোঝানো হয়েছে?
মিশরীয় 'পের-ও' শব্দ থেকে ফারাও শব্দটির উৎপত্তি। ফারাও ছিল মিশরের রাজাদের উপাধি। অর্থাৎ মিশরের রাজাদেরকে ফারাও বলে ডাকা হতো। মিশরের প্রথম ফারাও ছিলেন মেনেস বা নারমার। তিনি খন্ড খন্ড মিশরকে একত্রিত করে একটি রাষ্ট্র গড়ে তোলেন। ফারাওরা অত্যন্ত শক্তিশালী ছিল। তারা নিজেদের সূর্যদেবতার বংশধর বলে মনে করত। ফারাও পদটি বংশানুক্রমিক অর্থাৎ ফারাওয়ের ছেলে উত্তরাধিকার সূত্রে ফারাও হতো।
বিশ্বসভ্যতা - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
স্পার্টা সরকারের সামরিক শক্তি সঞ্চয়ের প্রয়োজন ছিল কেন?
শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য
ক্ষমতা দীর্ঘস্থায়ী রাখার জন্য
রাজ্যের আয়তন বৃদ্ধি করার জন্য
নিজেদের যোদ্ধা জাতিতে পরিণত করার জন্য
কোন সভ্যতা মনে করতেন শিক্ষিত ব্যক্তির হাতেই রাষ্ট্রের শাসনভার দেওয়া উচিত?
সিন্ধু সভ্যতা
রোমান সভ্যতা
মিশরীয় সভ্যতা
গ্রিক সভ্যতা
মিশরীয়রা মন্দিরের দেয়াল সাজাতে গিয়ে কোন শিল্পের সূচনা করে?
পোড়ামাটি শিল্পের
মৃৎ শিল্পের
চিত্রশিল্পের
বস্ত্রশিল্পের
গ্রিক ভাষ্কর্য পৃথিবীর শিল্পকলার ইতিহাসে কিসের জন্ম দিয়েছিল?
তাম্র যুগের
স্বর্ণযুগের
রৌপ্য যুগের
অন্ধকার যুগের
কোন সভ্যতায় প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কৃত হয়?
মিশরীয় সভ্যতা
সিন্ধু সভ্যতা
গ্রিক সভ্যতা
রোমান সভ্যতা
মিশরে সৌর পঞ্জিকা আবিষ্কার হয় কখন?
খ্রিষ্টপূর্ব ৪১০০ অব্দে
খ্রিস্টপূর্ব ৪২০০ অব্দে
খ্রিষ্টপূর্ব ৪৩০০ অব্দে
খ্রিষ্টপূর্ব ৪৪০০ অব্দে
উৎসবের দিনে গ্রিসে কিসের প্রতিযোগিতা হতো?
সাংস্কৃতিক প্রতিযোগিতা
ক্রীড়া প্রতিযোগিতা
সাধারণ জ্ঞান প্রতিযোগিতা
সাঁতার কাটা প্রতিযোগিতা
গ্রিসে কোন খেলার সময় যুদ্ধ নিষিদ্ধ ছিল?
ফুটবল
সাংস্কৃতিক প্রতিযোগিতা
বিতর্ক প্রতিযোগিতা
অলিম্পিক
কোন প্রতিযোগিতায় গ্রিসের শ্রেষ্ঠ ক্রীড়াবিদরা অংশ নিত?
সাধারণ জ্ঞান প্রতিযোগিতায়
অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায়
ক্রিকেট খেলায়
দাবা খেলায়


