- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)
হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফিরে যান
আকাবার শপথ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: আল আকাবার শপথ বলতে মক্কার নিকটবর্তী আকাবা নামক স্থানে মদিনার আওস খাযরাজ গোত্রের কিছু লোকের ইসলাম গ্রহণ ও এর প্রসারের অঙ্গীকারকে বোঝায়। ৬২০ খ্রিষ্টাব্দে মদিনার আওস ও খাযরাজ গোত্রের ৬ জন লোক মক্কায় এসে ইসলাম গ্রহণ করেন। পরের বছর কয়েকজন মহিলাসহ ৭৫ জন মদিনাবাসী ইসলাম গ্রহণ করেন। এভাবে মদিনাবাসী আকাবার শপথের মাধ্যমে ইসলাম গ্রহণ করে এবং ইসলাম প্রসারে সহযোগিতা করবে বলে সম্মত হয়।
পরবর্তী
হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
কুরাইশ ও হাওয়াজিন গোত্রদ্বয়ের যুদ্ধ কোনটি?
হারবুল ফোজ্জার
বাসুসের যুদ্ধ
বুয়াসের যুদ্ধ
বদরের যুদ্ধ
হিজরতের সময় মহানবি (সঃ) এর সঙ্গী কে ছিলেন?
হযরত আবু বকর (রা.)
হযরত উমর (রা.)
হযরত উসমান (রা.)
হযরত আলী (রা.)
হিলফুল ফুজুল গঠন করা হয়েছিল কেন?
গোত্রীয় সমৃদ্ধির জন্যে
গোত্রীয় ঐক্যের জন্যে
যুদ্ধে জয়লাভের জন্যে
শান্তি প্রতিষ্ঠার জন্যে
হিজরতের পরে মদিনায় মুসলমানদের আশ্রয়দানকারীদেরকে ইসলামের ইতিহাসে কী নামে ডাকা হয়?
আনসার
মুহাজির
হানিফ
মাওয়ালি
পবিত্র কুরআনে 'উম্মুল কুরা' বলা হয়েছে কোন নগরীকে?
মক্কা নগরীকে
মদিনা শহরকে
তায়েফ নগরীকে
ইউসরিবকে

ছকে '?' চিহ্নিত স্থানে কোন মহান ব্যক্তির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে?
ছকে '?' চিহ্নিত স্থানে কোন মহান ব্যক্তির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে?
হযরত ওমর (রা.)
হযরত ইদরিস (আ.)
হযরত ইসমাঈল (আ.)
হযরত মুহম্মদ (স.)
ওকাজ মেলায় জুয়াখেলা, ঘোড়দৌড় ও কাব্য প্রতিযোগিতা নিয়ে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়, এ যুদ্ধের নাম কী?
ফিযার
বদর
হারবুল ফোজ্জার
উহুদ
তোমার এলাকায় প্রতিনিয়ত চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি হচ্ছে। এমতাবস্থায় তুমি মহানবি (স)-এর কোন ঘটনাটি অনুসরণ করবে?
হিলফুল-ফুজুল
হিজরত
মদিনা সনদ
হুদায়বিয়ার সন্ধি
হিজরতের সময় কিছু মুসলমান মহানবি (স)-এর সাথে মদিনায় গিয়েছিল। ইসলামের ইতিহাসে তারা কী নামে পরিচিত?
আনসার
তবিবার
মুস্তাক
মুহাজের


