- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- প্রাক ইসলামি আরব
প্রাক ইসলামি আরব
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফিরে যান
'সপ্ত ঝুলন্ত কবিতা' বলতে কী বোঝ?
উত্তর: উকাজ মেলায় পুরস্কারপ্রাপ্ত সাতটি কবিতাকে মুয়াল্লাকাত বা 'সপ্ত ঝুলন্ত' কবিতা বলা হয়। প্রতি বছর মক্কার অদূরে উকাজের বার্ষিক মেলায় আরবের প্রখ্যাত কবিগণ কবিতা পাঠের প্রতিযোগিতার আয়োজন করত। উকাজের বাৎসরিক সাহিত্য সম্মেলনে মোট সাতটি কবিতা পুরস্কৃত হতো। সোনালি হরফে লিপিবদ্ধ করে এ কবিতাগুলো কাবার দেওয়ালে ঝুলিয়ে দেওয়া হতো। এ কবিতাগুলোর বিষয়বস্তু ছিল প্রেম, যুদ্ধবিগ্রহ, বীরত্বপূর্ণ কাহিনি, বংশগৌরব, আরব সমাজের আতিথেয়তা, স্বাধীনতা ইত্যাদি। এ কবিতাগুলোই হলো সপ্ত ঝুলন্ত কবিতা।
প্রাক ইসলামি আরব - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
সুমেরীয় সভ্যতায় রাজ্যগুলো পরস্পর রক্তক্ষয়ী সংগ্রামে লিপ্ত থাকত কেন?
উত্তরাধিকারের জন্য
প্রভুত্ব স্থাপনের জন্য
স্বভাবগত কারণে
বহিশত্রুর আক্রমণে
অলিম্পিক খেলা প্রচলিত হয়েছিল কেন?
শুধু বিনোদনের জন্য
বিভিন্ন নগররাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে
গ্রিক বীরদের বীরত্ব দেখানোর জন্য
বাণিজ্যিক উদ্দেশ্যে
আরবীয় ভূখন্ডকে উপদ্বীপ বলা হয় কেন? [অনুধাবন]
সমভূমিতে অবস্থিত বলে
মরুভূমিতে অবস্থিত বলে
সবদিকে পানিদ্বারা বেষ্টিত বলে
তিনদিকে পানিদ্বারা বেষ্টিত বলে
আরববাসী কোন দুটি জিনিসকে খুব সম্মান করত? [জ্ঞান]
মদ ও নারী
কবিতা ও যুদ্ধ
খেজুর গাছ ও উট
যুদ্ধ ও নারী
কোন কবিকে আরবদের ডেভিড বলা হয়েছিল? [জ্ঞান]
আন তারা ইবন-শাদ্দাদ
লাবিদ ইনন-রাবিয়া
আমর ইবন-কুলসুম
ইমরুল কায়েস
কোন রাজা সমগ্র মিশরকে একত্রিত করে একটি একক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলেন?
হাম্মুরাবি
কনফুসিয়াস
মেনেস
জড়থুস্ট
আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?
মরুভূমির দেশ বলে
আরব সাগরের তীরে অবস্থিত তাই
আরব পবিত্র ভূমি হওয়ার জন্য
তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে


