- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের সামাজিক পরিবর্তন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
সামাজিক পরিবর্তন বলতে সমাজকাঠামো ও এর কার্যাবলির পরিবর্তনকে বোঝায়। প্রতিটি সমাজের মৌল কাঠামো গড়ে উঠে সে সমাজের উৎপাদন ব্যবস্থা এবং উক্ত ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন পেশার মানুষের সম্পর্কের মাধ্যমে। আবার এই কাঠামোর সাথে গড়ে ওঠে কতকগুলো উপরি কাঠামো; যেমন- আইন-কানুন, রাজনীতি, সংস্কৃতি প্রভৃতি। সুতরাং সমাজের মৌল ও উপরি কাঠামোর পরিবর্তনই সামাজিক পরিবর্তন।
সামাজিক পরিবর্তনের ধারণা সম্পর্কে সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস বলেন, 'সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন'। ম্যাকাইভার বলেন, 'মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন।' অর্থাৎ সামাজিক পরিবর্তন হলো সমাজে বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের আচার-আচরণের পরিবর্তন। সমাজের কৃষ্টি ও সংস্কৃতির পরিবর্তন। মোটকথা, সামাজিক পরিবর্তন হচ্ছে কোনো জাতির জীবন ব্যবস্থার সামগ্রিক পরিবর্তন।
সামাজিক পরিবর্তন সংঘটিত হয় কখনো মন্থর গতিতে আবার কখনো দ্রুতগতিতে। এই পরিবর্তনের প্রভাব অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, ধর্মীয় মূল্যবোধ এমনকি সনাতন জীবন ব্যবস্থাকেও গভীরভাবে স্পর্শ করে। সমাজের সৃজনশীল কর্মকান্ড লাভ করে নতুন গতি। উন্মুক্ত হয় জ্ঞান-বিজ্ঞানের নতুন নতুন শাখা ও কলাকৌশল। সৃষ্টি হয় নতুন সৃষ্টির উন্মাদনা এবং শুরু হয় নতুন সমাজ গঠনের প্রক্রিয়া।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
নিচের কোনটি সমাজ পরিবর্তনের সাংস্কৃতিক উপাদান?
নিচের কোনটি সমাজ পরিবর্তনের সাংস্কৃতিক উপাদান?
বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব
জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি
সমবায় আন্দোলন
পোশাক শিল্পের সম্প্রসারণ
নগরায়ণ কী?
নগরায়ণ কী?
গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবন গ্রহণ প্রক্রিয়া
শিল্প সম্প্রসারণের ধারাবাহিক উপায়
নগর সভ্যতা গড়ে তোলার পদ্ধতি
অর্থনৈতিক ও সামাজিক উন্নান প্রক্রিয়া
নিচের কোনটি নতুন সমস্যা সৃষ্টি করতে পারে?
নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে অনেক লোক ঢাকা শহরে বস্তি গড়ে তুলেছে। এটি সামাজিক পরিবর্তনের কোন উপাদানের সাথে সাদৃশ্যপূর্ণ?
নিচের কোনটি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার জন্য দায়ী?
সমাজের উপরি কাঠামো হলো-
i. আইনকানুন
ii. রাজনীতি
iii. সংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
সমাজের উপরি কাঠামো হলো-
i. আইনকানুন
ii. রাজনীতি
iii. সংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
বস্তি সমস্যা সমাধানে কী করা যেতে পারে?
সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদান কোনটি?
বাংলার সমাজব্যবস্থার ওপর বিদেশি সংস্কৃতির প্রভাব পরিলক্ষিত হয় কোন সময়ে?
বন্যায় লবণ পানি জমির উর্বর শক্তি নষ্ট করায় 'ব' জীবন বাঁচাতে শহরে চলে আসে। 'ব'-এর এলাকায় সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি কার্যকর?
জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস, স্থানান্তর অথবা ঘনত্বের পরিবর্তন সামাজিক পরিবর্তনে কোন উপাদান হিসেবে ভূমিকা রাখে?
জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য সরকার জন্মনিয়ন্ত্রণ কর্মসূচি হাতে নিয়েছে। এটি সামাজিক পরিবর্তনের কোন উপাদানের সাথে সাদৃশ্যপূর্ণ?
সংস্কৃতি কীভাবে সামাজিক পরিবর্তন সূচিত করে?
সামাজিক পরিবর্তন হচ্ছে-
i. সমাজ
ii. সামাজিক কাঠামো
iii. পুরুষ ও নারী
নিচের কোনটি সঠিক?
সামাজিক পরিবর্তন হচ্ছে-
i. সমাজ
ii. সামাজিক কাঠামো
iii. পুরুষ ও নারী
নিচের কোনটি সঠিক?


