- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
সাধারণভাবে সমাজের জন্য ক্ষতিকর ও অসুবিধাজনক অবস্থা বা পরিস্থিতিকেই সামাজিক সমস্যা বলে। সামাজিক সমস্যা সাময়িক সময়ের জন্য সৃষ্টি হয় না। এটি কমবেশি স্থায়ী হয় এবং এর সমাধানের লক্ষ্যে যৌথ উদ্যোগের প্রয়োজন অনুভূত হয়। সুতরাং সামাজিক সমস্যা হলো সমাজ জীবনের এমন এক অবস্থা, যা সমাজবাসীর বৃহৎ অংশকে প্রভাবিত করে, যা অবাঞ্ছিত এবং এর প্রতিকার ও প্রতিরোধের জন্য সমাজবাসী ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে উদ্যোগী হয়।
সামাজিক বৈষম্য এবং বিশৃঙ্খলা হতে সামাজিক সমস্যার সৃষ্টি হয়। সমাজের প্রচলিত আচার-আচরণ, রীতি-নীতি, প্রথা প্রভৃতি নিয়ন্ত্রণের ব্যতিক্রমই সামাজিক বিশৃঙ্খলা। সামাজিক বিশৃঙ্খলা তখনই দেখা দিবে যখন ব্যক্তির উপর সামাজিক রীতিনীতির প্রভাব হ্রাস পাবে। সামাজিক রীতিনীতি যখন ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তখন মানুষের নৈতিক অবনতি শুরু হয়। নৈতিক অবনতি ব্যাপক আকার ধারণ করলে সামাজিক প্রতিষ্ঠানের ভাঙন শুরু হয়। সামাজিক প্রতিষ্ঠানের ভাঙনের ফলে সামাজিক বিশৃঙ্খলা ও নৈরাজ্য দেখা দেয়।
সামাজিক বিশৃঙ্খলা ও নৈরাজ্যের উল্লেখযোগ্য লক্ষণ হলো- অপরাধ, কিশোর অপরাধ, মাদকাসক্তি, অপহরণ, আত্মহত্যা, নারীনির্যাতন, বিবাহ বিচ্ছেদ, আইনশৃঙ্খলার অবনতি, ঘুষ, ছিনতাই, সন্ত্রাস, রাহাজানি, চাঁদাবাজি, স্বজনপ্রীতি, যৌন আচরণ, যৌনব্যাধির প্রাদুর্ভাব, স্বেচ্ছাচার, শিশুশ্রম, শিশুদের প্রতি অবহেলা, হত্যা প্রভৃতি।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
সামাজিক নৈরাজ্য যে কারণে সমাজে সৃষ্টি হয়- i. ব্যক্তির প্রতি বৈষম্যমূলক আচরণ ii. সংস্কৃতি পরিপন্থী কর্মকাণ্ড iii. রাজনৈতিক অস্থিতিশীলতা। নিচের কোনটি সঠিক?
সামাজিক মূল্যবোধ সৃষ্টির উপাদান হলো- i. সমাজের রীতিনীতি ii. রাষ্ট্রীয় আইন iii. সামাজিক মনোভাব। নিচের কোনটি সঠিক?
দিশার প্রতি সহিংসতা রোধে কাকে এগিয়ে আসতে হবে?
এইডস কেন হয়?
এইডস কেন হয়?
সংক্রমিত ব্যক্তির চোখের পানির সংস্পর্শে
এইচআইভি ভাইরাস আক্রমণ করলে
সংক্রমিত ব্যক্তির থালা বাসন ব্যবহার করলে
আক্রান্ত ব্যক্তির সাথে আলিকান করলে
কোনটি হতে সামাজিক সমস্যার সৃষ্টি হয়?
মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১১ অনুযায়ী মানব পাচারের জন্য দায়ী অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শান্তি নিচের কোনটি?
মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১১ অনুযায়ী মানব পাচারের জন্য দায়ী অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শান্তি নিচের কোনটি?
সম্ভ্রম কারাদন্ডসহ দুই লক্ষ টাকা অর্থদণ্ড
মৃত্যুদন্ডসহ পাঁচ লক্ষ টাকা অর্থদন্ড
বিনাশ্রম কারাদন্ডসহ পাঁচ লক্ষ টাকা অর্থদন্ড
মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড
শৈশবে নারীর প্রতি বঞ্চনার অভিজ্ঞতা একজন পুরুষকে সহিংস করে তোলে, এর মূল কারণ হলো-
শৈশবে নারীর প্রতি বঞ্চনার অভিজ্ঞতা একজন পুরুষকে সহিংস করে তোলে, এর মূল কারণ হলো-
ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ
মূল্যবোধের অবক্ষয়
গৌড়ামি
আধিপত্য
সমাজে নারীর প্রতি সহিংসতার কারণ হলো-
i. দারিদ্র্য
ii. সামাজিক কুপ্রথা
iii. সামাজিক বিশৃঙ্খলা
নিচের কোনটি সঠিক?
সমাজে নারীর প্রতি সহিংসতার কারণ হলো-
i. দারিদ্র্য
ii. সামাজিক কুপ্রথা
iii. সামাজিক বিশৃঙ্খলা
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
স্ত্রীর প্রতি লিমনের সহিংস আচরণের মূল কারণ কী?
স্ত্রীর প্রতি লিমনের সহিংস আচরণের মূল কারণ কী?
যৌতুক প্রাপ্তির বাসনা
চরম দারিদ্র্যের মধ্যে বড় হওয়া
পাড়া-প্রতিবেশীর প্রভাব
শৈশবে বঞ্চনার অভিজ্ঞতা
সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের ফলে সৃষ্টি হয় কোনটি?
সামাজিক নৈরাজ্য
মানুষের আচার-আচরণকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে কোনটি?
লিমনের পরিবারের জন্য সমাজকর্মী যে পদক্ষেপ গ্রহণ করতে পারেন, তা হলো-
i. সুস্থ পরিবার গঠন বিষয়ে উদ্বুদ্ধকরণ
ii. প্রচলিত আইন সম্পর্কে সচেতন করা
iii. আইনরক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা
নিচের কোনটি সঠিক?
লিমনের পরিবারের জন্য সমাজকর্মী যে পদক্ষেপ গ্রহণ করতে পারেন, তা হলো-
i. সুস্থ পরিবার গঠন বিষয়ে উদ্বুদ্ধকরণ
ii. প্রচলিত আইন সম্পর্কে সচেতন করা
iii. আইনরক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii


