- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- পৌরনীতি ও নাগরিকতা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
সরকার রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হয় না। সরকারের মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হয়। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকার তিন ধরনের কাজ সম্পাদন করে। যথা-আইন প্রণয়ন, শাসন পরিচালনা ও বিচার-সংক্রান্ত। এ তিন ধরনের কাজ সম্পাদনের জন্য সরকারের তিনটি বিভাগ রয়েছে। যথা আইনবিভাগ, শাসনবিভাগ ও বিচারবিভাগ। আইনবিভাগ দেশের প্রয়োজনীয় আইন তৈরি করে, সেই আইন প্রয়োগ করে শাসন বিভাগ সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করে এবং বিচার বিভাগ অপরাধীকে শাস্তি দেয় এবং নিরপরাধীকে মুক্তি দিয়ে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। অতএব সরকার বলতে সেই জনগোষ্ঠীকে বোঝায়, যারা রাষ্ট্রের আইন প্রণয়ন, শাসন পরিচালনা ও বিচার প্রতিষ্ঠার সাথে জড়িত। প্রকৃতপক্ষে, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে। সরকার জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করে।
রাষ্ট্র ও সরকারের সম্পর্ক
প্রাচীনকালে রাষ্ট্র ও সরকারের মধ্যে কোনো পার্থক্য করা হতো না। ফ্রান্সের চতুর্দশ লুই বলতেন, আমিই রাষ্ট্র। তবে আধুনিককালে রাষ্ট্র ও সরকারের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে, নিম্নে সেগুলো বর্ণিত হলো-
- গঠনগত: জনসমষ্টি, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব-এ চারটি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত হয়। সরকার উক্ত চারটি উপাদানের মধ্যে একটি অন্যতম উপাদান, যার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়।
- জনসমষ্টি: রাষ্ট্র গঠিত হয় দেশের সব জনগণ নিয়ে। আর সরকার গঠিত হয় আইন, শাসন ও বিচারবিভাগে নিয়োজিত ব্যক্তিদের নিয়ে।
- স্থায়িত্ব: রাষ্ট্র স্থায়ী প্রতিষ্ঠান, কিন্তু সরকার অস্থায়ী এবং পরিবর্তনশীল। জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে এবং রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার সুবিধার্থে সরকার পরিবর্তিত হয়। কিন্তু রাষ্ট্রের পরিবর্তন হয় না। উদাহরণস্বরূপ, বাংলাদেশ সরকারের পরিবর্তন হয়েছে বহুবার কিন্তু রাষ্ট্রের স্থায়িত্বের কোনো পরিবর্তন হয়নি।
- প্রকৃতি ও বৈশিষ্ট্য: বিশ্বের সকল রাষ্ট্রের প্রকৃতি ও বৈশিষ্ট্য অভিন্ন। কিন্তু সরকারের প্রকৃতি ও বৈশিষ্ট্য রাষ্ট্রভেদে ভিন্ন ভিন্ন। যেমন- বাংলাদেশে রয়েছে সংসদীয় সরকার, আবার মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে রাষ্ট্রপতি শাসিত সরকার।
- সার্বভৌমত্ব: রাষ্ট্র সার্বভৌম বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সরকার সার্বভৌম ক্ষমতার বাস্তবায়নকারী মাত্র।
- ধারণা: রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা। রাষ্ট্রকে দেখা যায় না, কল্পনা বা অনুধাবন করা যায়। কিন্তু সরকার মূর্ত। কারণ, যাদের নিয়ে সরকার গঠিত হয়, তাদের দেখা যায়।
সুতরাং রাষ্ট্র ও সরকারের মধ্যে উল্লিখিত পার্থক্য থাকলেও আমরা বলতে পারি, উভয়ের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। একটিকে ছাড়া অন্যটির কথা কল্পনা করা যায় না। রাষ্ট্রকে পরিচালনার জন্যই সরকার গঠিত হয়।
দলগত কাজ: রাষ্ট্র ও সরকারের সম্পর্ক নির্ণয় কর।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
মূলত যৌথ পরিবার—
মূলত যৌথ পরিবার—
বাবা-মাকে নিয়ে গঠিত পরিবার
ভাই-বোন নিয়ে গঠিত পরিবার
কয়েকটি একক পরিবারের সমষ্টি
দাদা-দাদির সমন্বয়ের সমষ্টি
আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের নিকট ঐশী মতবাদ বিপজ্জনক মনে হওয়ার কারণ, এখানে শাসক—
আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের নিকট ঐশী মতবাদ বিপজ্জনক মনে হওয়ার কারণ, এখানে শাসক—
তার কাজের জন্য একমাত্র বিধাতার নিকট দায়ী থাকেন
নিজেই একাধারে রাষ্ট্রপ্রধান অপরদিকে ধর্মীয়প্রধান
নিজেকে স্রষ্টার প্রতিনিধি মনে করেন
উপরের সবগুলো
পৌরনীতির মূল আলোচ্য বিষয় হলো—
i. নাগরিক ও নাগরিকতা সম্পর্কিত বিষয়
ii. অর্থনৈতিক ও সামাজিক চাহিদা
iii. পরিবার, সমাজ ও প্রশাসন
নিচের কোনটি সঠিক?
পৌরনীতির মূল আলোচ্য বিষয় হলো—
i. নাগরিক ও নাগরিকতা সম্পর্কিত বিষয়
ii. অর্থনৈতিক ও সামাজিক চাহিদা
iii. পরিবার, সমাজ ও প্রশাসন
নিচের কোনটি সঠিক?
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
পৌরনীতিকে বলা হয়—
i. রাষ্ট্রের অধিকার
ii. নাগরিকতাবিষয়ক সামাজিক বিজ্ঞান
iii. নাগরিকতাবিষয়ক বিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
পৌরনীতিকে বলা হয়—
i. রাষ্ট্রের অধিকার
ii. নাগরিকতাবিষয়ক সামাজিক বিজ্ঞান
iii. নাগরিকতাবিষয়ক বিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
নুরজাহান বেগম অবসর সময়ে বাঁশের ঝুড়ি তৈরি করে বাজারে বিক্রি করেন। এ কাজে তার ভালো লাভ হয়। জামিলা তার কাছে ঝুড়ি তৈরি করা শিখে, নিজের পরিবারের ব্যবহারের জন্য ঝুড়ি তৈরি করেন।
নুরজাহান বেগমের কাজটি পরিবারের কোন ধরনের কাজ?

শিক্ষামূলক
অর্থনৈতিক
বিনোদনমূলক
মনস্তাত্ত্বিক
নুরজাহান বেগম অবসর সময়ে বাঁশের ঝুড়ি তৈরি করে বাজারে বিক্রি করেন। এ কাজে তার ভালো লাভ হয়। জামিলা তার কাছে ঝুড়ি তৈরি করা শিখে, নিজের পরিবারের ব্যবহারের জন্য ঝুড়ি তৈরি করেন।
নুরজাহান বেগমের কাজটির ক্ষেত্রে নিচের কোনটি সর্বাধিক প্রযোজ্য?

শুধু নিজের সচ্ছলতা বৃদ্ধি করে
তার গ্রামের মানুষদের কর্মক্ষম করে তোলে
বাঁশের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করে
আত্মকর্মসংস্থান সৃষ্টি করে
পৌরনীতির ইংরেজি শব্দ সিভিক্স এসেছে—
পৌরনীতির ইংরেজি শব্দ সিভিক্স এসেছে—
civis ও civitas থেকে
civis ও citizen থেকে
citizen ও civitas থেকে
civics ও citizen থেকে
পৌরনীতিতে নাগরিকতাবিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?
পৌরনীতিতে নাগরিকতাবিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?
কারণ অধিকার ও কর্তব্য পৌরনীতির বিষয়বস্তু
কারণ বাংলাদেশের ইতিহাসের কথা আলোচনা করা হয়
কারণ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় পৌরনীতিতে আলোচনা করা হয়
কারণ জাতীয় ও আন্তর্জাতিক মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে
পৌরনীতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়?
পৌরনীতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়?
সামাজিক বিজ্ঞান
মনোবিজ্ঞান
নাগরিকতা বিষয়ক বিজ্ঞান
নৃবিজ্ঞান
রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের কোনটি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন?
রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের কোনটি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন?
অর্থনীতি
পৌরনীতি
সামাজিক বিজ্ঞান
ভূগোল
নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে গড়ে উঠেছে—
i. রাষ্ট্র
ii. পরিবার
iii. সমাজ
নিচের কোনটি সঠিক?
নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে গড়ে উঠেছে—
i. রাষ্ট্র
ii. পরিবার
iii. সমাজ
নিচের কোনটি সঠিক?
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii