- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- যৌবনের গান [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
১. অবসরপ্রাপ্ত ফারুক সাহেবের কাঁচাপাকা চুল, মুখে বয়সের ছাপ। দেখলে মনে হয় তার যথেষ্ট বয়স হয়েছে। কিন্তু রাস্তার দুই ধারে গাছ লাগানো, রাস্তার গর্ত ভরাট করা প্রভৃতি জনকল্যাণমূলক কাজে নিরবচ্ছিন্ন পরামর্শ প্রদানে তার কোনো ক্লান্তি নেই। এছাড়া পাড়ার ছেলেমেয়েদের নিয়ে বাল্যবিবাহ রোধ, স্কুলগামী মেয়েদের স্কুলে পাঠানো, অসুস্থ রোগীকে হাসপাতালে পাঠানো- এ সমস্ত মানবিক কাজে তিনি সহযোগিতা করে থাকেন। মাদকবিরোধী সামাজিক আন্দোলনে নেতৃত্ব দেন।
ক. গানের পাখিকে তাড়া করে কে?
খ. 'আমি আজ তাঁহাদেরই দলে, যাহারা কর্মী নন- ধ্যানী, এখানে 'ধ্যানী' বলতে কাদের বোঝানো হয়েছে এবং কেন?
গ. উদ্দীপকে ফারুক সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্য 'যৌবনের গান' প্রবন্ধের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. "বার্ধক্যকে সমসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না"- উক্তিটি উদ্দীপকের ফারুক সাহেবের প্রসঙ্গে 'যৌবনের গান' প্রবন্ধ অনুসরণে আলোচনা কর।
২. যুবকেরা পাগল, বারুদের মতো সহজেই তাদের মনে প্রতিবাদী চেতনার সৃষ্টি হয়। কারাগারে ফাঁসিতে কিছুতেই তাদের দর্পিত প্রাণ কাবু হয় না। এদের স্থিরতা, বীরত্ব, গাম্ভীর্য, ধর্মভয়, বিনয় জ্ঞান বলতে কিছু নেই। ওরা সত্যিই পাগল, বাষ্পীয় ইঞ্জিনে আবদ্ধ শক্তি বলা যায়।
ক. 'বনের পাখির মতো গান করা স্বভাব'- কার?
খ. কবি তরুণদের দলভুক্ত হতে চেয়েছেন কেন?
গ. অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত যুবকের কোন রূপটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. "অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধে আংশিক বক্তব্য প্রতিফলিত হয়েছে"- মন্তব্যটির যৌক্তিক মূল্যায়ন কর।
গাইড বই অনুসরণে প্রস্তুত করা সৃজনশীল প্রশ্ন ও উত্তর পড়ুন : যৌবনের গান
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
'আমি কবি- বনের পাখির মতো স্বভাব আমার গান করার'- উক্তিটিতে বোঝানো হয়েছে-
'আমি কবি- বনের পাখির মতো স্বভাব আমার গান করার'- উক্তিটিতে বোঝানো হয়েছে-
যৌবনের উচ্ছলতা
মানবকল্যাণে ব্রতী হওয়া
তারুণ্যের প্রতি অকুণ্ঠ পক্ষপাত
গানের পাখির সাথে কবিতার তুলনা
অনুচ্ছেদে বর্ণিত বার্ধক্যের বিপরীত ভাষ্য কোনটি?
অনুচ্ছেদে বর্ণিত বার্ধক্যের বিপরীত ভাষ্য কোনটি?
শক্তির পিছনে রুধির ধারার মতো গোপন
সে রাত্রির পর রাত্রি জাগিয়া পরিচর্যা করে
তরুণ অরুণের মতোই যে তারুণ্য তিমির বিদারী
অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায়
এখানে 'যৌবনের গান' প্রবন্ধে বৃদ্ধের যে বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়, তা হলো-
i. পশ্চাৎপদতা
ii. রক্ষণশীলতা
iii. স্থবিরতা
নিচের কোনটি সঠিক?
এখানে 'যৌবনের গান' প্রবন্ধে বৃদ্ধের যে বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়, তা হলো-
i. পশ্চাৎপদতা
ii. রক্ষণশীলতা
iii. স্থবিরতা
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
‘দুর্দিনের যাত্রী’ গ্রন্থটির রচয়িতা কে? [জ্ঞান]
কাজী নজরুল ইসলামকে কোথায় সমাহিত করা হয়? [জ্ঞান]
ভিখারির মতো হাত তুলে ভিক্ষা করা কী? [অনুধাবন]
ভিখারির মতো হাত তুলে ভিক্ষা করা কী? [অনুধাবন]
অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত তারুণ্যের কোন বৈশিষ্ট্যের সর্বাধিক প্রতিফলন ঘটেছে?
অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত তারুণ্যের কোন বৈশিষ্ট্যের সর্বাধিক প্রতিফলন ঘটেছে?
উদ্যম
মাতৃরূপ
ঔদার্য
সাধনা
নিচের কোন বাক্যে অনুচ্ছেদের ভাব সবচেয়ে ভালোভাবে ধরা পড়েছে?
নিচের কোন বাক্যে অনুচ্ছেদের ভাব সবচেয়ে ভালোভাবে ধরা পড়েছে?
ইহারা থাকে শক্তির পিছনে বুধির ধারার মতো গোপন
রং ছড়াইতে ছড়াইতে তাহার অন্ত
যখন দুর্বলের পাশে বল হইয়া দাঁড়ায়
তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান
কাজী নজরুল ইসলাম কত তারিখে মৃত্যুবরণ করেন? [জ্ঞান]
‘যৌবনের গান’ প্রবন্ধের ‘তিমির-কুন্তলা’ শব্দটির ব্যাসবাক্য কোনটি?
‘যৌবনের গান’ প্রবন্ধের ‘তিমির-কুন্তলা’ শব্দটির ব্যাসবাক্য কোনটি?
তিমির যে কুন্তল
তিমির কুন্তল যার
তিমিরের কুত্তল
তিমির রূপ কুন্তল
'যৌবনের গান' প্রবন্ধের পদ্মা ভাগীরথীর মতো খরস্রোতা বলে কার বাণীকে বোঝানো হয়েছে?
'যৌবনের গান' প্রবন্ধের পদ্মা ভাগীরথীর মতো খরস্রোতা বলে কার বাণীকে বোঝানো হয়েছে?
কবির
বক্তার
লক্ষ্মণ সেনের
বখতিয়ার খিলজির
কবি কাজী নজরুল ইসলাম রচিত কয়েকটি গ্রন্থ হলো- [অনুধাবন]
i. ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা
ii. যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্র-মঙ্গল
iii. ছায়ানট, প্রলয়-শিখা, চক্রবাক
নিচের কোনটি সঠিক?
কবি কাজী নজরুল ইসলাম রচিত কয়েকটি গ্রন্থ হলো- [অনুধাবন]
i. ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা
ii. যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্র-মঙ্গল
iii. ছায়ানট, প্রলয়-শিখা, চক্রবাক
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
কাজী নজরুল ইসলামকে বলা হয়- [জ্ঞান]
i. বিদ্রোহী কবি
ii. কল্যাণের কবি
iii. সাম্যের কবি
নিচের কোনটি সঠিক?
কাজী নজরুল ইসলামকে বলা হয়- [জ্ঞান]
i. বিদ্রোহী কবি
ii. কল্যাণের কবি
iii. সাম্যের কবি
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
রীমার স্বভাব ‘যৌবনের গান’ প্রবন্ধের কোন অংশটিতে প্রকাশিত হয়েছে?
রীমার স্বভাব ‘যৌবনের গান’ প্রবন্ধের কোন অংশটিতে প্রকাশিত হয়েছে?
অরুণোদয় দেখিয়া নিদ্রাভঙ্গ
দুর্বলের পাশে বল
নীল মঞ্জুষার মণি আহরণ
অতি জ্ঞানের অগ্নিমান্দ্য


