- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
কমিউনিকেশন বা যোগাযোগ হলো তথ্য আদান-প্রদানের জন্য দুটি পরেন্টের মধ্যে সংযোগ বা লিংক স্থাপনের প্রক্রিয়া। অর্থাৎ প্রেরণকারী ও গ্রহণকারীর মধ্যে নিরাপদ ও সুষ্ঠুভাবে ডেটা আদান-প্রদানের একটি ব্যবস্থা। 2.1 চিত্রে একটি ইলেকট্রনিক ডেটা কমিউনিকেশন পদ্ধতির গঠন দেখানো হয়েছে।
এখানে দেখা যাচ্ছে যে ডেটা কমিউনিকেশনের বিভিন্ন অংশ ব্যবহার করে উৎস হতে শব্দ, প্রতীক, তরঙ্গ, ছবি ইত্যাদি একটি মাধ্যম হয়ে গন্তব্যে পৌঁছে। এ প্রক্রিয়ায় একটি ট্রান্সমিটার বা প্রেরক যন্ত্র এবং একটি রিসিভার বা গ্রাহক যন্ত্র প্রয়োজন হয়। উৎস বা সোর্স হতে প্রাপ্ত ডেটাকে ইনপুট ট্রান্সডিউসারের মাধ্যমে ইলেকট্রিক সংকেততে (আলোক সংকেতও হতে পারে) রূপান্তর করে ট্রান্সমিটারের মাধ্যমে মিডিয়ামে (তারযুক্ত বা তারবিহীন) পাঠায়। এরপর মিডিয়াম হতে রিসিভার ইলেকট্রিক সংকেতকে আউটপুট ট্রান্সডিউসারের মাধ্যমে পুনরায় রূপান্তর করে গন্তব্য বা ডেস্টিনেশনে পৌঁছে দেয়। এখানে প্রাপ্ত ডেটা উৎস ডেটার ন্যায় হয়ে থাকে। উল্লেখ থাকে, উৎস হতে গন্তব্যে ডেটা প্রেরণের সময় মিডিয়ামে নয়েজ (বিক্ষিপ্তভাবে অপ্রত্যাশিত ইলেকট্রিক সংকেত) যুক্ত হতে পারে, যা সংশোধনের ব্যবস্থা থাকে।
ডেটা কমিউনিকেশনে ব্যবহৃত উপাদানগুলোর উদাহরণ।
১. উৎস বা সোর্স (তথ্য উৎস ও ইনপুট ট্রান্সডিউসার)- মাইক্রোফোন, ক্যামেরা, কিবোর্ড ইত্যাদি।
২. ট্রান্সমিটার বা প্রেরক যন্ত্র- বেতার কেন্দ্র, টেলিভিশন কেন্দ্র, টেলিফোন, মোবাইল ফোন, মডেম, রাউটার ইত্যাদি।
৩. মিডিয়াম বা মাধ্যম- টেলিফোন/ফাইবার অপটিক ক্যাবল, রেডিও/মাইক্রোওয়েভ ইত্যাদি।
৪. রিসিভার বা গ্রাহক যন্ত্র- টেলিফোন একচেঞ্জ, মডেম, রাউটার ইত্যাদি।
৫. গন্তব্য বা ডেস্টিনেশন (আউটপুট ট্রান্সডিউসার ও তথ্য গন্তব্য)- লাউড স্পিকার, টেলিফোন, কম্পিউটার ইত্যাদি।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
টুইস্টেড পেয়ার ক্যাবলের ট্রান্সমিশন লস কীরূপ?
টুইস্টেড পেয়ার ক্যাবলের ট্রান্সমিশন লস কীরূপ?
নেই বললেই চলে
অপেক্ষাকৃত কম
অপেক্ষাকৃত বেশি
খুব বেশি
ISP-এর পূর্ণনাম কী?
ISP-এর পূর্ণনাম কী?
Internet Service Provider
Internet Server Provider
Intern Service Provider
Internet Service Product
একই সময় উভয়দিকে ডেটা প্রেরণের মোডকে কী বলে?
একই সময় উভয়দিকে ডেটা প্রেরণের মোডকে কী বলে?
সিমপ্লেক্স
হাফ-ডুপ্লেক্স
ফুল-ডুপ্লেক্স
ইউনিকাস্ট
মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে?
মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে?
সিমপ্লেক্স
হাফ-ডুপ্লেক্স
ফুল-ডুপ্লেক্স
মাল্টিকাস্ট
STP-এর পূর্ণনাম কী?
STP-এর পূর্ণনাম কী?
Unshielded Terabits Pair
Universal Terabits Pair
Shielded Twisted Pair
Unshielded Terabyte Pair
GSM-এর পূর্ণরূপ কী?
GSM-এর পূর্ণরূপ কী?
Global System for Mobile Communication
Government System for Mobile Communication
General System for Mobile Communication
General System for Mobile Community
মোবাইল কমিউনিকেশন-এর কোন প্রজন্মে Analog Radio Signal ব্যবহৃত হয়?
মোবাইল কমিউনিকেশন-এর কোন প্রজন্মে Analog Radio Signal ব্যবহৃত হয়?
প্রথম
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ
MMS-এর পূর্ণ নাম কী?
MMS-এর পূর্ণ নাম কী?
Multimedia Mail Service
Multimedia Message Server
Multimedia Message Sequence
Multimedia Message Service
কোর, ক্লোডিং ও জ্যাকেট দিয়ে নিম্নের কোনটি তৈরি হয়?
কোর, ক্লোডিং ও জ্যাকেট দিয়ে নিম্নের কোনটি তৈরি হয়?
কো-এক্সিয়েল
অপটিক্যাল ফাইবার
টুইস্টেড পেয়ার
রাউটার


