Uddoyon
  • হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • ভাব-সম্প্রসারণ
ভাব-সম্প্রসারণ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

ফিরে যান
মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই

মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই

ভাব-সম্প্রসারণ: মানুষ মরণশীল এটা চিরন্তন সত্য। কিন্তু সে তার কর্ম দ্বারা এ সুন্দর ধরণিকে আরও সুন্দর করার মধ্য দিয়ে মানুষের মাঝে অমর হয়ে থাকতে চায়। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে মানুষের বসবাসের জন্য একমাত্র আদর্শ গ্রহ আমাদের এই পৃথিবী। পরম করুণাময় সৃষ্টিকর্তা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন অপরূপ রূপে। শুধু তাই নয়- মানুষ, জীবজন্তু সমস্ত প্রাণীর জন্যে প্রয়োজনীয় উপকরণে সাজিয়ে দিয়েছেন সুন্দর এ পৃথিবীকে। এখানে মানুষ, তার জীবনের প্রীতি-ভালোবাসা, সৌন্দর্যবোধ নিয়ে বাস করে। এখানে মানুষ মানুষের হৃদয়ে স্নেহ-ভালোবাসার আশ্রয় খোঁজে। মানুষ এ অপরূপ পৃথিবীতে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করতে চায় না। এ পৃথিবীর সূর্যকরোজ্জ্বল দিন, জ্যোৎস্নাস্নাত রাত, বর্ষণমুখর বর্ষা বা বৈশাখী ঝড়ের উদ্দামতা সমস্ত কিছুর মধ্যেই জীবনের উত্তাপ ও আবেগ আছে, বেঁচে থাকার বিচিত্রতর স্বাদ এবং বৈচিত্র্য আছে। যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকব, ততদিন বিধাতার সুন্দর দানের মহিমাকে জীবন দিয়ে উপলব্ধি করব, এটাই মানুষের কাম্য। তাই মানুষ মোহময় পৃথিবীর মায়ার বাঁধন ছিন্ন করে মৃত্যুবরণ করতে চায় না। মায়াময় এ পৃথিবীতে সৌন্দর্যের মায়া-ফাঁদ সর্বত্র পাতা। এখানে কঠিন হৃদয়ের মানুষও বাঁধা পড়ে। শরতের স্নিগ্ধ মধুর রাত্রি, হেমন্তের শিশিরসিক্ত দূর্বাদল-শীর্ষে শিশিরের অপরূপ সৌন্দর্য মানবমনকে এতই আবেগমুগ্ধ ও বিস্মিত করে যে মানুষ তার মনের অজান্তে বলে ওঠে- "মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে।" কবিও তাই এ পৃথিবীর আনন্দ-বেদনার বিচিত্র স্পর্শ ছেড়ে মৃত্যুর গভীর অন্ধকারে বিলীন হয়ে যেতে চান না। তাইতো কবি বলেছেন, 'মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে।' প্রতিটি মানুষের উচিত কবির যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার সাথে কণ্ঠ মিলিয়ে পৃথিবীর মাঝে বেঁচে থাকার মতো কীর্তি রেখে যাওয়া।

ভাব-সম্প্রসারণ - অন্যান্য প্রশ্ন
এ জগতে, হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি
করিতে পারি না কাজ সদা ভয়, সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে
বিশ্বের যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি
জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে, জীবন নদে?
বাংলার ইতিহাস এ দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস
সঙ্গ দোষে লোহা ভাসে
লোভে পাপ, পাপে মৃত্যু
জ্ঞানহীন মানুষ পশুর সমান
একতাই বল
বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস
সঙ্গদোষে লোহা ভাসে
জ্ঞানহীন মানুষ পশুর সমান
লোভে পাপ, পাপে মৃত্যু
একতাই বল
তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?
পরিশ্রম সৌভাগ্যের প্রসূতিস্বরূপ
চরিত্র মানুষের অমূল্য সম্পদ
বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে
শিক্ষাই জাতির মেরুদণ্ড
প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না
দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য
মঙ্গল করিবার শক্তিই ধন, বিলাস ধন নহে
কীর্তিমানের মৃত্যু নাই
স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন
অর্থই অনর্থের মূল
স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালো
আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য
সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে
ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ
জীবনের জন্য মৃত্যু, মৃত্যুর জন্য জীবন নয়
চকচক করলেই সোনা হয় না
পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও
পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই
ইচ্ছা থাকলেই উপায় হয়
বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু
দাও ফিরে সে অরণ্য, লও এ নগর
যে সহে, সে রহে
অর্থসম্পদের বিনাশ আছে, কিন্তু জ্ঞানসম্পদ কখনো বিনষ্ট হয় না
পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে
প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তাহারই
অসির চেয়ে মসি বড়
তরুলতা সহজেই তরুলতা, পশু-পাখি সহজেই পশু-পাখি; কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায়ই মানুষ
দশের লাঠি একের বোঝা
ধনের মানুষ মানুষ নয়, মনের মানুষই মানুষ
নিরক্ষরতা দুর্ভাগ্যের প্রসূতি
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না
যেমন কর্ম তেমন ফল
লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড
সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ
সততাই সর্বোৎকৃষ্ট পন্থা বা নীতি
স্বাস্থ্যই সকল সুখের মূল/ স্বাস্থ্যই সম্পদ
বিশ্রাম কাজের অঙ্গ একসাথে গাঁথা, নয়নের অংশ যেন নয়নের পাতা
সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা
শৈবাল দিঘিরে বলে উঁচু করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির
স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে? পশু সেইজন
গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন, নহে বিদ্যা, নহে ধন হলে প্রয়োজন
জন্ম হউক যথা তথা কর্ম হউক ভালো
আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী 'পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে
পরের অনিষ্ট চিন্তা করে যেই জন, নিজের অনিষ্ট বীজ করে সে বপন
মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই
উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে
শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই
অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দহে
চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে? কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কভু আশী বিষে দংশেনি যারে?
স্বার্থমগ্ন যে-জন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে
কোথায় স্বর্গ, কোথায় নরক? কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ-নরক মানুষেতে সুরাসুর
যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি
আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে, বড় সেই হয়
মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই
কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা?
আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়- পূর্ণিমা-চাঁদ যেন ঝল্সানো রুটি
ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল
নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?
পিতামাতা গুরুজনে দেবতুল্য জানি, যতনে মানিয়া চলো তাহাদের বাণী
পুণ্যে-পাপে, দুঃখে-সুখে, পতনে-উত্থানে, মানুষ হইতে দাও তোমার সন্তানে
বড় যদি হতে চাও ছোট হও তবে
সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে
সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ