- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
মানব সভ্যতার অগ্রগতিতে সংস্কৃতি এবং সৃজনশীলতার ভূমিকা অনস্বীকার্য। ইতিহাস পর্যালোচনায় এটি নানাভাবে প্রমাণিত হয়েছে। প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নতির সাথে সাথে বিভিন্ন জাতি-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির উন্নয়ন ও সমৃদ্ধিও উল্লেখ করার মতো। আমাদের বাংলা ভাষা হাজার বছর আগে এখনকার মতো ছিল না। কালের বিবর্তনে এ ভাষা বর্তমান রূপ পরিগ্রহ করেছে। বর্তমান বিশ্বায়ন ব্যবস্থার প্রভাব সাংস্কৃতিক পরিমন্ডলেও ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে।
একসময় আমাদের দেশে "ভালোবাসা দিবস" বলে কোনো দিবস পালিত হতো না, এখন এদেশের তরুণদের কাছে এটি জনপ্রিয় একটি দিবস। আজকের বাংলাদেশি একজন কিশোর এবং একজন মার্কিন কিশোর একই সময়ে, একই ধরনের প্রযুক্তি এবং পদ্ধতি ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছে। ফলে একইভাবে যে কোনো বিষয় অবলোকন, চিন্তাভাবনা, মতবিনিময় করতে সক্ষম হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে ভিন্ন জাতি, বর্ণ, ধর্মের মানুষ একটি একক সমাজে বসবাসের ফলে মানুষের যোগাযোগের ব্যাপকতা এবং বিশ্বের সকল সংস্কৃতির মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটেছে, যেটি বিশ্বগ্রামের ধারণার সাথে পুরোপুরি সংগতিপূর্ণ।
অবশ্য এর বিরূপ প্রভাবও লক্ষ করা যাচ্ছে। সাংস্কৃতিক আগ্রাসনের মুখে পড়ছে পিছিয়ে থাকা দেশগুলোর ভাষা ও সংস্কৃতি। বিলুপ্ত হতে বসেছে অনেক ঐতিহ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতি। আমাদের দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যও রিমিক্স, ফিউশন কিংবা পপ-কালচারের ক্ষতিকারক প্রভাবে প্রভাবান্বিত হচ্ছে। এক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে দক্ষতা অর্জন করে নিজস্ব সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ঐতিহ্যগত দিক ব্লগ, ওয়েবসাইট, চ্যানেল ইত্যাদিতে তুলে ধরতে হবে। ব্যাপক প্রচার-প্রচারণা, সুস্থ ও আকর্ষণীয় বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার এবং এ বিষয়ে সচেতনতামূলক ও আগ্রহ সৃষ্টির কাজ চালিয়ে যেতে হবে। তাহলেই বৈশ্বিক সাংস্কৃতিক বিশ্বায়নে আমাদের সংস্কৃতি স্বমহিমায় জায়গা করে নিতে পারবে।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
ব্লগ (Blog) এর বাংলা প্রতিশব্দ কী?
ব্লগ (Blog) এর বাংলা প্রতিশব্দ কী?
ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা
ব্যক্তিকেন্দ্রিক লাইব্রেরি
সাপ্তাহিক পত্রিকা
পারিবারিক লাইব্রেরি
বাস্তব চেতনা উদ্রগ্রীব বিজ্ঞান নির্ভর কল্পনাকে কী বলে? (জ্ঞান)
বাস্তব চেতনা উদ্রগ্রীব বিজ্ঞান নির্ভর কল্পনাকে কী বলে? (জ্ঞান)
ক্রায়োসার্জারি
বায়োমেট্রিক্স
ভার্চুয়াল রিয়েলিটি
বায়োইনফরমেটিক্স
কোনটি DNA-এর নতুন সিকুয়েন্স তৈরির প্রযুক্তি? (জ্ঞান)
কোনটি DNA-এর নতুন সিকুয়েন্স তৈরির প্রযুক্তি? (জ্ঞান)
বায়োমেট্রিক্স
ন্যানোটেকনোলজি
বায়োইনফরমেটিক্স
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? (অনুধাবন)
উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? (অনুধাবন)
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
বায়োমেট্রিক্স
ক্রায়োসার্জারি
ন্যানো টেকনোলজি
কাকে ন্যানোপ্রযুক্তির জনক বলা হয়? (জ্ঞান)
কাকে ন্যানোপ্রযুক্তির জনক বলা হয়? (জ্ঞান)
Richard Feyman
K. Eric Drexler
Richard Berner
Richard Mandal
ভার্চুয়াল রিয়েলিটির অন্য নাম কী? (জ্ঞান)
ভার্চুয়াল রিয়েলিটির অন্য নাম কী? (জ্ঞান)
হাইপার রিয়েলিটি
ভার্চুয়াল ইনভায়রনমেন্ট
কম্পিউটার সিমুলেশন
ভার্চুয়াল অবজেক্ট
ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রিক জগত তৈরি হয়? (জ্ঞান)
ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রিক জগত তৈরি হয়? (জ্ঞান)
একমাত্রিক
দ্বিমাত্রিক
ত্রিমাত্রিক
চতুমাত্রিক
কোন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়? (জ্ঞান)
কোন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়? (জ্ঞান)
সামাজিক যোগাযোগে
গেমস তৈরিতে
জীব বৈচিত্র্য সৃষ্টিতে
ঝুঁকিপূর্ণ কাজে
মানুষের চিন্তা চেতনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তিটি কী?
মানুষের চিন্তা চেতনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তিটি কী?
বায়োমেটিক্স
বায়োইনফরমেটিক্স
কৃত্রিম বুদ্ধিমত্তা
ভার্চুয়াল রিয়েলিটি
Simulation-এর প্রয়োগ ক্ষেত্র কোনটি?
Simulation-এর প্রয়োগ ক্ষেত্র কোনটি?
ক্রায়োসার্জারি
বায়োমেট্রিক্স
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট
ভার্চুয়াল রিয়েলিটি
কোন তত্ত্বের ওপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত?
কোন তত্ত্বের ওপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত?
মরগান তত্ত্ব
সিমুলেশন তত্ত্ব
কম্পিউটার তত্ত্ব
ভার্চুয়াল তত্ত্ব
কোন প্রযুক্তি সৃষ্টি করে ত্রিমাত্রিক বিশ্ব এবং যার দৃশ্যমান জীবন্ত? (অনুধাবন)
কোন প্রযুক্তি সৃষ্টি করে ত্রিমাত্রিক বিশ্ব এবং যার দৃশ্যমান জীবন্ত? (অনুধাবন)
হাইপার রিয়েলিটি
ন্যানোটেকনোলজি
বায়োটেকনোলজি
বায়োইনফরমেটিক্স
কোনটি বিশ্বগ্রাম ধারণার সাথে সম্পর্কিত? (অনুধাবন)
কোনটি বিশ্বগ্রাম ধারণার সাথে সম্পর্কিত? (অনুধাবন)
অনলাইনে কেনাকাটা
গ্রামের বিস্তৃতি
মানুষের বিভাজন
দূরত্বের বিস্তৃতি


