- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। পরবর্তীকালে মোগল যুগে এর গুরুত্ব কমে যায়। কিন্তু তখনো মসলিন শাড়ির উৎপাদন ও ব্যবসাকেন্দ্র হিসেবে এর খ্যাতি ছিল। উনিশ শতকে ধনী ব্যবসায়ীদের অনেকে বসবাসের জন্য সোনারগাঁওয়ের পানাম এলাকাটি বেছে নেন। এরা পানামের মূল সড়কের দুইপাশে সারিবদ্ধভাবে অনেক ঘরবাড়ি নির্মাণ করেন। পানাম নগরে এখনও এ রকম ৫২টি ইমারত টিকে আছে। চওড়া পথের দুই পাশে ইমারতগুলো সুন্দরভাবে সাজানো। পথের উত্তর পাশে ৩১টি এবং দক্ষিণ পাশে রয়েছে ২১টি ইমারত। এর মধ্যে কয়েকটি বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত। এলাকার নিরাপত্তার জন্য পানামের অধিবাসীরা ইমারতগুলোর চারপাশ ঘিরে পরিখা খনন করেছিল। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলোতে ইউরোপীয় স্থাপত্যরীতি অনুসরণ করা হয়। তবে এদের নির্মাণকলায় মোগল স্থাপত্যেরও প্রভাব আছে। অনেক অট্টালিকা সাজানো হয়েছিল রঙিন মোজাইকে।
পানামের আশেপাশে আরও কয়েকটি চমৎকার ইমারত এখনও টিকে আছে। এগুলো তৈরি করেছিলেন স্থানীয় জমিদার ও ব্যবসায়ীরা। এগুলোর মধ্যে সরদারবাড়ি, আনন্দমোহন পোদ্দারের বাড়ি ও হাসিময় সেনের বাড়ি উল্লেখযোগ্য।
সরদারবাড়ি বা বড়ো সরদারবাড়িতে এখন স্থাপিত হয়েছে লোকশিল্প জাদুঘর। এ বাড়ির নির্মাণকাল ১৯০১ সাল। এটি তৈরি হয়েছে দুটি বড়ো প্রাসাদকে নিয়ে। একটি করিডর বা লম্বা বারান্দা দিয়ে প্রাসাদ দুটি একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে। দোতলা এই বাড়িতে রয়েছে ৭০টি কক্ষ। রঙিন মোজাইকের নানা কারুকাজে শোভিত হয়েছে সরদারবাড়ি।
সোনারগাঁওয়ের বাইরেও বাংলাদেশের নানা জায়গায় জমিদারদের তৈরি কিছু অনুপম সুন্দর প্রাসাদ ও স্থাপত্য নিদর্শন রয়েছে। যার মধ্যে ময়মনসিংহের শশীলজ একটি। মুক্তাগাছার জমিদাররা এটি তৈরি করেছিলেন। মানিকগঞ্জের সাটুরিয়ায় বালিয়াটির জমিদারবাড়িও সেরকম আরেকটি চমৎকার স্থাপত্যকর্মের নিদর্শন। রংপুরের তাজহাট জমিদার বাড়িও বেশ বিখ্যাত। নাটোরের দিঘাপতিয়ার জমিদারের প্রাসাদও তার চমৎকার স্থাপত্যকর্মের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করে। এটি এখন উত্তরা গণভবন নামে পরিচিত। তাজহাট ও নাটোরের দুটি প্রাসাদই বর্তমানে স্থাপত্যকীর্তির নিদর্শন হিসেবে সংরক্ষণ করা হয়েছে। ফেনী জেলার ছাগলনাইয়ার শমসের গাজী সুড়ঙ্গ দেশের তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
আজাদ সাহেব বেচারাম দেউরি মসজিদে নিয়মিত নামাজ পড়েন। এ মসজিদটির বিশেষত্ব কী?
আজাদ সাহেব বেচারাম দেউরি মসজিদে নিয়মিত নামাজ পড়েন। এ মসজিদটির বিশেষত্ব কী?
সুলতানি আমলের স্থাপত্য শিল্পের নিদর্শন
পাল যুগের স্থাপত্য শিল্পের নিদর্শন
সেন আমলের স্থাপত্য শিল্পের নিদর্শন
মুঘল আমলের স্থাপত্য শিল্পের নিদর্শন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের চত্বরে অবস্থিত গ্রিক সমাধি সৌধটি নির্মাণে কোন রীতি অনুসরণ করা হয়েছে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের চত্বরে অবস্থিত গ্রিক সমাধি সৌধটি নির্মাণে কোন রীতি অনুসরণ করা হয়েছে?
পারস্যরীতি
ডরিকরীতি
মোঘলরীতি
ইউরোপীয় রীতি
প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে কোন স্থানটি?
প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে কোন স্থানটি?
আন্টাঘর ময়দান
আহসান মঞ্জিল
পানাম নগর
মুজিবনগর
ঔপনিবেশিক যুগের প্রত্ন পরিচয় বহন করে কোনটি?
ঔপনিবেশিক যুগের প্রত্ন পরিচয় বহন করে কোনটি?
শহিদ মিনার
জাতীয় সংসদ
আহসান মঞ্জিল
সাভার স্মৃতিসৌধ
ঔপনিবেশিক যুগে কোথায় বেশ কয়েকটি ধর্মীয় ইমারত নির্মাণ করা হয়েছিল?
ঔপনিবেশিক যুগে কোথায় বেশ কয়েকটি ধর্মীয় ইমারত নির্মাণ করা হয়েছিল?
কলকাতায়
চট্টগ্রাম শহরে
রাজশাহীতে
ঢাকা শহরে
কোন প্রত্ননিদর্শনটি বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত?
কোন প্রত্ননিদর্শনটি বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত?
সরদার বাড়ি
তাজহাট জমিদার বাড়ি
বালিয়াটির জমিদার বাড়ি
হাসিময় সেনের বাড়ি
সোনারগাঁও-এর পানাম নগরটি ছিল-
i. সুলতানি আমলে বাংলার কেন্দ্রস্থল
ii. ইউরোপীয় স্থাপত্যরীতিতে তৈরি ইমারতের সারিবদ্ধ রূপ
iii. চওড়াপথের ধারে নিরাপত্তার জন্য পরিখাসমৃদ্ধ
নিচের কোনটি সঠিক?
সোনারগাঁও-এর পানাম নগরটি ছিল-
i. সুলতানি আমলে বাংলার কেন্দ্রস্থল
ii. ইউরোপীয় স্থাপত্যরীতিতে তৈরি ইমারতের সারিবদ্ধ রূপ
iii. চওড়াপথের ধারে নিরাপত্তার জন্য পরিখাসমৃদ্ধ
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
আজাদ সাহেব শিক্ষার্থীদের কোন ভবন পরিদর্শনে নিয়ে যান?
আজাদ সাহেব শিক্ষার্থীদের কোন ভবন পরিদর্শনে নিয়ে যান?
বাংলা একাডেমি
জাতীয় গ্রন্থাগার
শিল্পকলা একাডেমি
বাংলাদেশ জাতীয় জাদুঘর


