- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- জীবনের জন্য পানি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
তোমাদের কি মনে আছে, পানির গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কত? পানি যখন কঠিন অবস্থায় থাকে সেটিকে আমরা বলি বরফ। যে তাপমাত্রায় বরফ গলে যায়, সেটিই হচ্ছে বরফের গলনাঙ্ক। বরফের গলনাঙ্ক ০° সেলসিয়াস। অন্যদিকে বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, তাকে বলে স্ফুটনাঙ্ক। পানির স্ফুটনাঙ্ক ৯৯.৯৮০ সেলসিয়াস যেটা ১০০° সেলসিয়াসের খুবই কাছাকাছি। তাই সাধারণভাবে আমরা পানির স্ফুটনাঙ্ক ১০০° সেলসিয়াস বলে থাকি।
বিশুদ্ধ পানি স্বাদহীন, গন্ধহীন আর বর্ণহীন। তোমরা কি জান পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব তাপমাত্রার ওপর নির্ভর করে। ৪° সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি আর সেটি হচ্ছে ১ গ্রাম/সি.সি বা ১০০০ কেজি/মিটার কিউব। অর্থাৎ ১ সি.সি. পানির ভর হলো ১ গ্রাম বা ১ কিউবিক মিটার পানির ভর হলো ১০০০ কেজি।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
৪° সে. তাপমাত্রায় ১ সি. সি. পানির ভর কত?
৪° সে. তাপমাত্রায় ১ সি. সি. পানির ভর কত?
১ মিলিগ্রাম
২ মিলিগ্রাম
১০ মিলিগ্রাম
১০০০ মিলিগ্রাম
টিপাইমুখ বাঁধ নির্মাণ করলে বাংলাদেশের কোন অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে?
টিপাইমুখ বাঁধ নির্মাণ করলে বাংলাদেশের কোন অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে?
উত্তরাঞ্চল
দক্ষিণাঞ্চল
পূর্বাঞ্চল
পশ্চিমাঞ্চল
বৈশ্বিক উষ্ণতার ফলে-
বৈশ্বিক উষ্ণতার ফলে-
পানির তাপমাত্রা হ্রাস পায়
মিঠা পানির লবণাক্ত হ্রাস পায়
পানিতে অক্সিজেন বৃদ্ধি পায়
বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়
জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য ১ মিটার পানিতে ন্যূনতম কী পরিমাণ অক্সিজেন থাকা প্রয়োজন?
জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য ১ মিটার পানিতে ন্যূনতম কী পরিমাণ অক্সিজেন থাকা প্রয়োজন?
৭ মিলিগ্রাম
৬ মিলিগ্রাম
৫ মিলিগ্রাম
৪০ মিলিগ্রাম
বোতলজাত পানির কারখানায় পানিকে রোগজীবাণুমুক্ত করা হয়। এতে কোনটি ব্যবহৃত হয়?
বোতলজাত পানির কারখানায় পানিকে রোগজীবাণুমুক্ত করা হয়। এতে কোনটি ব্যবহৃত হয়?
অতিবেগুনি রশ্মি
Ca(OCl)Cl
ক্লোরিন গ্যাস
NaOCl
বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য কোনটি?
বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য কোনটি?
স্বাদহীন, গন্ধহীন ও নীলাভ বর্ণের
স্বাদযুক্ত, গন্ধহীন ও বর্ণহীন
বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন
টকটুস্বাদযুক্ত, গন্ধহীন ও বর্ণহীন
ক্লোরিনেশন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক্লোরিনেশন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
সোডিয়াম হাইপোক্লোরেট
সোডিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম সালফেট
ম্যাগনেশিয়াম ক্লোরাইড
জলজ উদ্ভিদ কোন উপায় বংশবিস্তার করে থাকে?
জলজ উদ্ভিদ কোন উপায় বংশবিস্তার করে থাকে?
বীজের মাধ্যমে
কলমের মাধ্যমে
শাখার মাধ্যমে
অঙ্গজ প্রজননের মাধ্যমে


