- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- প্রত্যুপকার (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
প্রত্যুপকার- উপকারীর উপকার করা। অভিরুচি- ইচ্ছা। সমভিব্যাহারে- সঙ্গে বা সাহচর্যে। নিষ্কৃতি- মুক্তি। কোপানল- কোপ ও অনল মিলে কোপানল, ক্রোধ বা রাগের আগুন। এখানে যাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। প্রতীতি- বিশ্বাস; ধারণা। পরিচ্ছদ- পোশাক। প্রীতিপ্রফুল্ললোচনে- শব্দটিতে মূলত তিনটি শব্দ যুক্ত করা হয়েছে; প্রীতি, প্রফুল্ল ও লোচন-বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত চোখে। লোচন অর্থ চোখ। মৌনাবলম্বন- মৌন ও অবলম্বন মিলে মৌনাবলম্বন; অর্থাৎ নিরবতা পালন। অব্যাহতি- মুক্তি, ছাড়া পাওয়া। অবধারিত- নিশ্চিত। প্রত্যাগমন- ফিরে আসা। শব্দটি গঠিত দুটি শব্দ মিলে: প্রতি ও আগমন। রোযারক্ত নয়নে ক্রোধে লাল চোখে। অবলোকনমাত্র- দেখামাত্র। সম্ভাষণ- সম্বোধন। উৎকট- অত্যন্ত প্রবল, তীব্র। অবরুদ্ধ বন্দি। নিরীক্ষণ- মনোযোগ দিয়ে দেখা। খলিফা- প্রতিনিধি। হজরত মুহম্মদ (স.)-এর পরে মুসলিম রাষ্ট্রের সর্বপ্রধান শাসনকর্তাকে ‘খলিফা' বলা হতো। তিনি একাধারে রাজ্যের প্রধান শাসক ও ধর্মনেতা ছিলেন।
- ডেমাস্কাস- দামেস্ক। এশিয়ার একটি প্রাচীন শহর। হজরত ইব্রাহিমের (আ.) যুগের পূর্বে এখানে শহর গড়ে উঠেছিল বলে জানা যায়। বর্তমানে দামেস্ক সিরিয়ার রাজধানী।
- মামুন- আল মামুন নামেই সমধিক পরিচিত। তাঁর পূর্ণ নাম আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন (৭৮৬-৮৩৩ খ্রিষ্টাব্দ)। তিনি ছিলেন সপ্তম আব্বাসীয় খলিফা এবং খলিফা হারুনর রশীদের দ্বিতীয় পুত্র। বাগদাদ- বর্তমান ইরাকের রাজধানী। খলিফা হারুনর রশীদের সময় বাগদাদ মুসলিম সভ্যতার শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়। টাইগ্রিস নদীর উভয় তীরে এবং ফুরাত বা ইউফ্রেটিস নদীর পঁচিশ মাইল উত্তরে অবস্থিত। আব্বাসীয় খলিফা মনসুর ৭৬৩ খ্রিষ্টাব্দে নগরটি প্রতিষ্ঠা করেন।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কোন ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কোন ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন?
বাংলা ও সংস্কৃত
ইংরেজি ও ফারসি
সংস্কৃত ও ইংরেজি
ইংরেজি ও বাংলা
ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উপাধি কী ছিল?
ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উপাধি কী ছিল?
বন্দ্যোপাধ্যায়
চট্টোপাধ্যায়
মুখোপাধ্যায়
বিদ্যাসাগর
কত তারিখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন?
কত তারিখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন?
২১শে সেপ্টেম্বর
২০শে সেপ্টেম্বর
১১ই সেপ্টেম্বর
২৬শে সেপ্টেম্বর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতার কোন কলেজের ছাত্র ছিলেন?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতার কোন কলেজের ছাত্র ছিলেন?
প্রেসিডেন্সি কলেজ
সংস্কৃত কলেজ
সিটি কলেজ
বাংলা কলেজ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘দয়ার সাগর’ উপাধি দেওয়ার কারণ কোনটি?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘দয়ার সাগর’ উপাধি দেওয়ার কারণ কোনটি?
মেধা
দানশীলতা
কর্মতৎপরতা
শিক্ষা
নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান?
নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান?
ভাষার ব্যুৎপত্তি নির্ণয়
নতুন শব্দের যথার্থ প্রয়োগ
গদ্যের বাইরের জৌলুস আবিষ্কার
গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার
বাংলা ভাষায় যতিচিহ্ন প্রয়োগের কৃতিত্ব কার?
বাংলা ভাষায় যতিচিহ্ন প্রয়োগের কৃতিত্ব কার?
রবীন্দ্রনাথ ঠাকুর
দীনবন্ধু মিত্র
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাইকেল মধুসুদন দত্ত
বাংলা গদ্যের জনক কে?
বাংলা গদ্যের জনক কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বিহারীলাল চক্রবর্তী
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় কেন?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় কেন?
দানশীলতার জন্য
অসামান্য মেধার জন্য
সাহিত্যিক গদ্য রচনার জন্য
সংস্কৃত কলেজে অধ্যাপনার জন্য
ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে কোন বই আজও পথপ্রদর্শক বিবেচিত হয়?
ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে কোন বই আজও পথপ্রদর্শক বিবেচিত হয়?
গৌড়ীয় ব্যাকরণ
ব্যাকরণ কৌমুদী
ভাষা প্রকাশ
বর্ণপরিচয়
‘শকুন্তলা’ গ্রন্থটির রচয়িতা কে?
‘শকুন্তলা’ গ্রন্থটির রচয়িতা কে?
বিহারীলাল চক্রবর্তী
রাজা রামমোহন রায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
কমলকুমার মজুমদার
'ভ্রান্তিবিলাস' গ্রন্থটি কার লেখা?
'ভ্রান্তিবিলাস' গ্রন্থটি কার লেখা?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বড়ু চণ্ডীদাস
শওকত ওসমান
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা নয়?
নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা নয়?
বেতাল পঞ্চবিংশতি
সীতার বনবাস
ভ্রান্তিবিলাস
মেঘদূত


