- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- ভাব ও কাজ (গদ্য)
ভাব ও কাজ (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফিরে যান
'ভাবের সুরা পান করো ভাই কিন্তু জ্ঞান হারাইও না'- বলতে প্রাবন্ধিক কী বোঝাতে চেয়েছেন?
আলোচ্য উক্তিটি দ্বারা ভাবাবেগকে নিয়ন্ত্রণে রেখে জ্ঞান-বুদ্ধির সমন্বয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে। মানুষকে কাজে উদ্বুদ্ধ করতে ভাবের গুরুত্ব অপরিসীম। কিন্তু শুধু ভাব দিয়ে কাজ হয় না। অতি ভাবের স্রোতে গা ভাসিয়ে সাফল্য অর্জন সম্ভব নয়। প্রাবন্ধিক তাই আলোচ্য প্রবন্ধে ভাবকে নিয়ন্ত্রণে রেখে জ্ঞান-বুদ্ধি দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
ভাব ও কাজ (গদ্য) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
"সে ভাবাবেশ কপূরের মতো উড়িয়া যায়"- বাক্যটির 'কপূর' শব্দের অর্থ নিচের কোনটি?
কপালের রেখা
বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় এমন বস্তু
বাতাসের সংস্পর্শে বৃদ্ধিপ্রাপ্ত হয় এমন বস্তু
একধরনের পাখি বিশেষ
'ভাবের সুরা পান করো ভাই, কিন্তু জ্ঞান হারাইও না।' জ্ঞান হারালে- i. দেশের পতন হবে ii. নিজের পতন হবে iii. মনুষ্যত্বের পতন হবে। নিচের কোনটি সঠিক?
i, ii
i, iii
ii, iii
i, ii, iii
প্রকৃতপক্ষে ভাব ও কাজের সম্পর্ক কেমন?
আদায়-কাঁচকলায় সম্পর্ক
গলায়-গলায় ভাব
উনিশ-বিশ পার্থক্য
আকাশ-পাতাল তফাত
'ভাব ও কাজ' প্রবন্ধ অনুযায়ী জুয়েলের উচিত- i. ভাব ও কাজের সমন্বয় করা ii. ভাবের উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করা iii. বাস্তবধর্মী কাজে তৎপর হওয়া। নিচের কোনটি সঠিক?
i, ii
i, iii
ii, iii
i, ii, iii
'ভাব ও কাজ' প্রবন্ধ অনুসারে 'ভাব' জিনিসটা কী?
বাস্তব উল্লাস
অবাস্তব উচ্ছ্বাস
বাস্তব আকাঙ্ক্ষা
অবাস্তব আকাঙ্ক্ষা
'কার্যের দাসরূপে নিয়োগ' বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন?
কাজকে প্রাধান্য দেওয়া
ভাবকে অগ্রাধিকার দান
ভাবমুক্ত হওয়া
কাজ সীমিত করা
জনগণের মাঝে কোনো বিষয়ে অনুপ্রেরণা সৃষ্টির ক্ষেত্রে কোনটি উদ্দেশ্য হিসেবে থাকা উচিত?
জাতিগত স্বার্থসিদ্ধি
ভাবজগতের উন্নয়ন
মানবকল্যাণ
দ্রুততম সময়ে কার্যসিদ্ধি
কাজী নজরুল ইসলাম ভাবকে জাগিয়ে তুলতে বলেছেন কেন?
নিজের স্বার্থসিদ্ধির জন্য
ভাববাদী হওয়ার জন্য
মানুষের কল্যাণের জন্য
বস্তুবাদী হওয়ার জন্য
কুম্ভকর্ণের ঘুম কীভাবে ভাঙানো হতো?
মন্দিরা-বাঁশি বাজিয়ে
ঢোল-কাঁসি বাজিয়ে
নূপুর-চুড়ি বাজিয়ে
শঙ্খ-সানাই বাজিয়ে
'ভাব ও কাজ' প্রবন্ধে হাজার খানেক স্কুল-কলেজের ছাত্র বেরিয়ে এসেছে-
সামাজিক উত্তেজনায়
হুজুগে মেতে
আত্মত্যাগের উন্মাদনায়
ভাবের আবেগে
'ভাব ও কাজ' প্রবন্ধে 'ভাব'কে কীসের সাথে তুলনা করা হয়েছে?
পুষ্পবিহীন সৌরভ
সৌরভবিহীন পুষ্প
পত্রশূন্য বৃক্ষ
বৃক্ষচ্যুত পত্র
প্রাবন্ধিকের মতে, মানুষকে কব্জায় আনতে কোথায় ছোঁয়া দিয়ে মাতাতে হয়?
অনুভূতিতে
বিবেকে
দুর্বলতায়
কোমল জায়গায়
নজরুল কোনটিকে মন্দ বদ-খেয়াল বলে অভিহিত করেছেন?
কেবল কাজে ফাঁকি দেওয়াকে
কেবল ভাবজগতে বিচরণ করাকে
কেবল কাজ নিয়ে পড়ে থাকাকে
কেবল ভাবের নিন্দা করাকে


