- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের স্থানীয় সরকারব্যবস্থা
বাংলাদেশের স্থানীয় সরকারব্যবস্থা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফিরে যান
নারীর ক্ষমতায়নের গুরুত্ব উপলব্ধি করে জাতিসংঘ কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে?
নারীর ক্ষমতায়নের গুরুত্ব উপলব্ধি করে ১৯৪৮ সালে জাতিসংঘ মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র প্রকাশ করে। ১৯৫১ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) কর্তৃক একই ধরনের কাজের জন্য নারী ও পুরুষ শ্রমিকের জন্য একই বেতন এবং ১৯৫২ সালে নারীর রাজনৈতিক অধিকারের কথা ঘোষণা করে। ১৯৬০ সালে নারীর কর্মসংস্থান ও পেশার ক্ষেত্রে বৈষম্য বিলোপ সনদ প্রদান করা হয় যা ১৯৭৯ সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়।
বাংলাদেশের স্থানীয় সরকারব্যবস্থা - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
বিনোদনের জন্য পার্ক ও উদ্যান নির্মাণ করা কোন প্রতিষ্ঠানের কাজ?
পৌরসভার
জেলা পরিষদের
উপজেলা পরিষদের
ইউনিয়ন পরিষদের
কোনটি পৌরসভার শান্তিরক্ষামূলক কাজ?
যানজট নিয়ন্ত্রণ রাখা
ভিক্ষাবৃত্তি বন্ধ করা
বিচার সালিস করা
শহরের সৌন্দর্য রক্ষা করা
ডাস্টবিন নির্মাণ পৌরসভার কোন ধরনের কাজ?
উন্নয়নমূলক
জনস্বাস্থ্যমূলক
শান্তিপূর্ণ পরিবেশ রক্ষাসংক্রান্ত
সৌন্দর্য রক্ষাসংক্রান্ত
নাগরিক সেবা প্রদানের জন্য স্থানীয় সরকার- i. আয়ের সনদপত্র সত্যায়িত করে ii. জন্ম নিবন্ধন সনদ প্রদান করে iii. নাগরিক সনদ প্রদান করে। নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
গণতান্ত্রিক শাসনব্যবস্থায় স্থানীয় সরকার অপরিহার্য, কারণ-
জনগণ রাষ্ট্রের কার্যাবলিতে মতামত দেওয়ার সুযোগ পায়
বিরোধী দল শক্তিশালী হয়
সরকার নিজ দায়িত্ব সম্পর্কে উদগ্রীব থাকে
সুযোগ-সুবিধা নিশ্চিত হয়
স্থানীয় স্বায়ত্বশাসন ব্যবস্থা কোন আদর্শের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত?
সমাজতান্ত্রিক আদর্শ
একনায়কতান্ত্রিক সরকার
গণতান্ত্রিক আদর্শ
স্বৈরতান্ত্রিক আদর্শ
নিচের কোনটি স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের উদাহরণ?
সংবাদ সংস্থা
সিটি কর্পোরেশন
জাতীয় সরকার
তত্ত্বাবধায়ক সরকার
স্থানীয় সরকারের প্রয়োজন কোন কারণে?
জনগণের স্বার্থ নিশ্চিত করার জন্য
চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত হওয়ার জন্য
রাস্তাঘাট নির্মাণের জন্য
জনগণের ভোট দেওয়ার জন্য
স্থানীয় সরকার বলতে বোঝায়- i. ইউনিয়ন পরিষদ ii. পৌরসভা iii. সিটি কর্পোরেশন। নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কারা সদস্য হতে পারবে?
রাখালিরা
পুরুষেরা
মুসলমানেরা
ক্ষুদ্র নৃগোষ্ঠীরা
উক্ত সরকার গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো- i. রাজনৈতিক কর্মকান্ডে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয় ii. জনগণের মধ্যে নাগরিক সচেতনতা বৃদ্ধি পায় iii. স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করা হয়। নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
কেন্দ্রীয় প্রশাসনের পাশাপাশি স্থানীয় শাসনব্যবস্থা গড়ে ওঠে কেন?
জেলা শাসনব্যবস্থার সুষ্ঠু পরিচালনার জন্য
রাষ্ট্রের শাসনব্যবস্থার সুষ্ঠু পরিচালনার জন্য
সার্কের শাসনব্যবস্থার সুষ্ঠু পরিচালনার জন্য
উপরের সবই সঠিক
স্থানীয় সরকারব্যবস্থায় কারা রাষ্ট্রের শাসনকার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায়?
জনগণ
বেসরকারি কর্মচারীরা
সরকারি কর্মকর্তারা
রাজা-বাদশাহরা


