- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন
বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফিরে যান
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান খুব গৌরবের- ব্যাখ্যা কর।
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান খুবই গৌরবের। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর অন্যতম সদস্য। সর্বপ্রথম ১৯৮৮ সালে বাংলাদেশ নামিবিয়া এবং ইরাক-ইরান দুটি শান্তিরক্ষার অপারেশনে অংশগ্রহণের জন্য সেনাসদস্য প্রেরণ করে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সেনাসদস্য প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষস্থান দখল করে আছে। বাংলাদেশের এ অবদানের স্বীকৃতি হিসেবে, বিবিসি বাংলাদেশি শান্তিরক্ষাকারীদের 'The cream of UN peace keepers' বলে আখ্যায়িত করেছে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর এ অবদান আমাদের জন্য অত্যন্ত গৌরবের।
বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
জাতিসংঘের কোন পরিষদটি সামরিক শক্তি প্রয়োগ করতে পারে?
সাধারণ পরিষদ
নিরাপত্তা পরিষদ
অছি পরিষদ
আন্তর্জাতিক আদালত
আন্তর্জাতিক বিরোধ মীমাংসায় কাজ করে- i. নিরাপত্তা পরিষদ ii. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ iii. আন্তর্জাতিক আদালত। নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
উপরের চিত্র অনুযায়ী বাংলাদেশ কোন প্রতিষ্ঠানগুলোর সদস্য?
জাতিসংঘ সাধারণ পরিষদ, কমনওয়েলথ এবং সার্ক
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, সার্ক এবং ওআইসি
কমনওয়েলথ, ওআইসি এবং আসিয়ান
আসিয়ান, সার্ক এবং ওআইসি
বিশ্বশান্তি ও সকল উন্নয়নের জন্য অপরিহার্য- i. পারস্পরিক সহযোগিতা ii. সম্প্রীতি iii. বন্ধুত্ব। নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
জাতিসংঘের পূর্ববর্তী বিশ্ব সংস্থার নাম কী?
লিগ অব কান্ট্রিজ
লিগ অব কনফারেন্স
লিগ অব নেশনস
লিগ অব ন্যাশনালিজম
জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের অধিবাসী ছিলেন?
যুক্তরাজ্যের
যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়ার
নরওয়ের
উক্ত সংস্থাটি- i. প্রত্যেক বছর একজন সভাপতি নির্বাচিত করে ii. ২ বছর পর পর একজন সভাপতি নির্বাচন করে iii. নতুন সদস্য রাষ্ট্র গ্রহণের অধিকার রাখে। নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
উপরের চিত্রের কোনগুলো আঞ্চলিক প্রতিষ্ঠান?
কমনওয়েলথ, সার্ক এবং আসিয়ান
সাধারণ পরিষদ এবং ওআইসি
সার্ক এবং আসিয়ান
ওআইসি এবং আসিয়ান


