Uddoyon
  • হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৯তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য ক্যাডার) এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান

বিসিএসবাংলা৩ আগস্ট, ২০১৮
ফিরে যান

জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন কে?

ক

বিষ্ণু দে

খ

বুদ্ধদেব বসু

গ

রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ

সৈয়দ শামসুল হক

সঠিক উত্তর:খ.

বুদ্ধদেব বসু

কবি জীবনানন্দ দাশ তার কবিতায় ব্যক্তিমানুষের নিঃসঙ্গতা, আধুনিক জীবনের বিচিত্র যন্ত্রণা ও হাহাকার এবং সর্বোপরি জীবন ও জগতের রহস্য ও মাহাত্ম্য সন্ধানে এক অতুলনীয় কবি ভাষা সৃষ্টি করেছেন। এজন্য তাকে বুদ্ধদেব বসু আখ্যায়িত করেছেন 'নির্জনতম কবি' বলে। তার কবিতায় তিনি সূক্ষ্ম ও গভীর অনুভবের এক জগৎ তৈরি করেন। বিশেষ করে গ্রামবাংলার নিসর্গের যে ছবি তিনি একেছেন, সে নিসর্গের সঙ্গে অনুভব ও বোধের বহুতর মাত্রা যুক্ত হয়ে তার হাতে অনন্যসাধারণ কবিতা শিল্প রচিত হয়েছে। এই অসাধারণ কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর 'চিত্ররূপময়' বলে আখ্যায়িত করেছেন।

সম্পর্কিত প্রশ্ন সমূহ