'দুরবস্থা' শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়?
দুঃ + অবস্থা
দূর + বস্থা
দুর + বস্থা
দুর + অবস্থা
দুঃ + অবস্থা
পূর্বপদের শেষে যদি অ/আ ভিন্ন অন্য স্বরধ্বনির পর বিসর্গ (র-জাত) থাকে এবং পরপদের প্রথমে যদি স্বরধ্বনি থাকে তবে সন্ধির ফলে বিসর্গ 'র' হয়ে যায় এবং পরের স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়। যেমন- (উঃ+অ= উ+র) দুঃ+ অবস্থা = দুরবস্থা, চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ।

