পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
জুন ২২, ১৭৫৭
জুন ২৪, ১৭৫৭
জুন ২৩, ১৭৫৭
জুন ২৫, ১৭৫৭
জুন ২৩, ১৭৫৭
নবাব সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ভাগীরথী নদীর তীরে অবস্থিত পলাশীর প্রান্তরে ২৩ জুন ১৭৫৭ যে যুদ্ধ সংঘটিত হয় তা পলাশীর যুদ্ধ হিসেবে পরিচিত। এ যুদ্ধে প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের বিশ্বাসঘাতকতায় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পরাজয়বরণ করেন।

