'চর্যাচর্যবিনিশ্চয়'-এর অর্থ কী?
ক
কোনটি চর্যাগান, আর কোনটি নয়
খ
কোনটি আচরণীয়, আর কোনটি নয়
গ
কোনটি চরাচরের, আর কোনটি নয়
ঘ
কোনটি আচার্যের, আর কোনটি নয়
সঠিক উত্তর:খ.
কোনটি আচরণীয়, আর কোনটি নয়
বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান অনুযায়ী চর্যা শব্দের অর্থ নিয়ম পালন; পালনীয় নিয়ম বা আচার। চর্যাচর্য অর্থ আচরণীয় ও অনাচরণীয়; পালনীয় ও বর্জনীয়। চর্যাচর্যবিনিশ্চয় অর্থ কী করা উচিত এবং কী করা অনুচিত এটি যে গ্রন্থে বা যে সমস্ত গীতিকবিতায় স্থিরীকৃত হয়েছে। উল্লেখ্য, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদের মূল নাম চর্যাচর্যবিনিশ্চয়।

