- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুপ্ত সংকেত পরিদপ্তরের সাইফার অফিসার পদের প্রশ্ন সমাধান [২৮.১০.২০২৬]
বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার কত?
বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। ২০২৬ সালের ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করেন। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট। প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩ দশমিক ৭ শতাংশের সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। এ অর্থবছরে সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাজেটে উন্নয়ন ব্যয়ের জন্য ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ৩ লাখ কোটি টাকা। অন্যদিকে, পরিচালন ও অন্যান্য ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। ফলে নতুন অর্থবছরের বাজেটের আকার আগের অর্থবছরের মূল বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
পুণ্ড্র

