'তাঁর চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি'। এটা কোন্ ধরনের বাক্য?
কমিশ্র বাক্য
খসরল বাক্য
গজটিল বাক্য
ঘযৌগিক বাক্য
সঠিক উত্তর:ঘ.যৌগিক বাক্য
তাঁর চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি'। এটা যৌগিক বাক্য। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য এবং, ও, কিন্তু, অথবা, তথাপি প্রভৃতি অব্যয় যোগে মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন 'তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ'।

