বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
কারক
লিখিত
বেদনা
খেলনা
খেলনা
খেল্ + অনা = খেলনা বাংলা কৃৎ প্রত্যয় 'অনা' যোগে গঠিত। এরূপ আরও কয়েকটি প্রত্যয়সাধিত শব্দ: √দুল্ + অনা = দুলনা > দোলনা, দে অনা = দেনা, √পা + অনা = পাওনা, কাঁদ + অনা = কান্না। সংস্কৃত কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দ ক্+ অক = কারক, লিখ্ + ত = লিখিত, বিদ্ + অন + আ = বেদনা।

