Uddoyon

আন্তর্জাতিক বিষয়াবলী (প্রশ্নোত্তর)

বাংলাদেশ কেন IMF-এর আগের ঋণ কর্মসূচি থেকে বেরিয়ে এল?

বাংলাদেশ ২০২৩ সালে শেখ হাসিনার সরকারের সময় বৈদেশিক মুদ্রা সংকটের মধ্যে IMF কর্মসূচিতে ঢুকেছিল। ফেব্রুয়ারির ১৭ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতা নেয়। নতুন সরকার পুরোনো ৫.৫ বিলিয়ন ডলারের কর্মসূচি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তাদের মতে এর কিছু শর্ত সরকারের অগ্রাধিকারের সঙ্গে মেলে না। ওই কর্মসূচির আওতায় বাংলাদেশ পাঁচ কিস্তিতে মোট ৩.৬ বিলিয়ন ডলার পেয়েছে। এরপর সরকার নতুন প্যাকেজের জন্য আবেদন করে, যা ৩ জুনের এক বিবৃতিতে IMF-এর বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনার নিশ্চিত করেন। অর্থাৎ ঋণ নেওয়া বন্ধ হয়নি, শর্তের ধরন বদলের দাবি উঠেছে।

১৫ অক্টোবর ২০২৬

সম্পর্কিত প্রশ্ন সমূহ

প্রশ্ন:

What is GAZAP?

উত্তর:
Most powerful non-nuclear aerial bomb of Türkiye.
প্রশ্ন:

২৭ জুন ২০২৫ যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনে শান্তি চুক্তিতে স্বাক্ষর করে কোন কোন পক্ষ?

উত্তর:
রুয়ান্ডা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো) ও বিদ্রোহী গোষ্ঠী এম২৩।