আন্তর্জাতিক বিষয়াবলী (প্রশ্নোত্তর)
বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ে IMF কী পূর্বাভাস দিয়েছে?
IMF-এর হিসাবে বৈশ্বিক হেডলাইন মূল্যস্ফীতি ২০২৫ সালের ৪.১ শতাংশ থেকে ২০২৬ সালে বেড়ে ৪.৭ শতাংশ হবে, তারপর ২০২৭ সালে নেমে ৪.১ শতাংশে আসবে। এ বছর দাম বাড়ার প্রধান কারণ মধ্যপ্রাচ্য সংঘাত আর জ্বালানি বাজারে বিঘ্ন। জানুয়ারির পূর্বাভাসে ২০২৬ সালের জন্য এর চেয়ে কম, প্রায় ৩.৮ শতাংশ ধরা হয়েছিল। সেই তুলনায় ছবিটা এখন খারাপ হয়েছে। তেল ও গ্যাসের দাম বাড়লে পরিবহন, উৎপাদন আর খাদ্যের খরচও বাড়ে, আর বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশে তার প্রভাব দ্রুত পড়ে। কেন্দ্রীয় ব্যাংকগুলো তাই সুদের হার কমানোর ক্ষেত্রে সতর্ক থাকতে বাধ্য হচ্ছে।
১৫ অক্টোবর ২০২৬
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বেনেলাক্স (BENELUX) কত সালে গঠিত হয়?
উত্তর:
১৯৪৮ সালে
প্রশ্ন:
আফটা (AFTA) বলতে কী বোঝায়?
উত্তর:
একটি বাণিজ্যিক গোষ্ঠী
প্রশ্ন:
মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মধ্যে কোনটি নাফটার (NAFTA) সদস্য নয়?
উত্তর:
ভেনিজুয়েলা
প্রশ্ন:
নাফটা (NAFTA) চুক্তি কখন অনুমোদিত হয়?
উত্তর:
১৯৯২ সালে
প্রশ্ন:
সার্কভুক্ত দেশগুলো বাণিজ্য ঘাটতি, উৎপাদিত পণ্য রপ্তানির ক্ষেত্রে বৈষম্য নিরসন ও শুল্ক সুবিধার জন্য যে চুক্তিতে একমত হয়েছিল তার নাম কী?
উত্তর:
SAARC Preferential Trading Agreement (SAPTA)
প্রশ্ন:
NAM এর পূর্ণরূপ কী?
উত্তর:
Non-Aligned Movement (জোট নিরপেক্ষ আন্দোলন)
প্রশ্ন:
কোন সম্মেলনের মাধ্যমে NAM গঠনের সিদ্ধান্ত হয়?
উত্তর:
১৯৫৫ সালের ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনের মাধ্যমে
প্রশ্ন:
আনুষ্ঠানিকভাবে NAM গঠিত হয় কত সালে এবং কোন সম্মেলনে?
উত্তর:
১৯৬১ সালে, বেলগ্রেড সম্মেলনে (যুগোস্লাভিয়া)

