Uddoyon

আন্তর্জাতিক বিষয়াবলী (প্রশ্নোত্তর)

​ইরান যুদ্ধ এখন কোন অবস্থায়, আর রাশিয়া কী ভূমিকা নিতে চাইছে?

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়েছিল ২৮ ফেব্রুয়ারি। মাঝখানে যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু জুলাইয়ে ট্রাম্প জানান, জুনের সেই যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে, যদিও আলোচনা চলবে। এখন পরিস্থিতি আটকে আছে। ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা কার্যত অচলাবস্থায়। এর মধ্যেই ৮ অক্টোবর তুর্কমেনিস্তানে পুতিন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন এবং বলেন, যুদ্ধ থামাতে মস্কো সাধ্যমতো সব করবে। পেজেশকিয়ান জানান, ইরান আলোচনার টেবিল ছাড়বে না, যদিও তাঁর অভিযোগ, প্রতিবার আলোচনার পরই যুক্তরাষ্ট্র নতুন হামলা চালায়। একটি জটিলতাও আছে। ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান রাশিয়াকে ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে, আর রাশিয়া ইরানকে তথ্য দিচ্ছে। তাই রাশিয়াকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে দেখা কঠিন।

১৪ অক্টোবর ২০২৬

সম্পর্কিত প্রশ্ন সমূহ

প্রশ্ন:

Which team won the ACC Women's Asia Cup 2026 title?

উত্তর:
India A. (Runners-up Bangladesh A)
প্রশ্ন:

ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণ সীমা-

উত্তর:
৩ লক্ষ হতে ১০ লক্ষ টাকা পর্যন্ত উন্নীত করা হয়।