Uddoyon

সাধারণ জ্ঞান (প্রশ্নোত্তর)

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়সসীমা সংক্রান্ত সংশোধনী কী?

বাংলাদেশ ব্যাংক (সংশোধনী) আইন, ২০২৬ পাসের মাধ্যমে জাতীয় সংসদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের সর্বোচ্চ ৬৭ বছর বয়সসীমা তুলে দিয়েছে, ফলে এখন থেকে এই পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের কোনো বাধ্যবাধকতা নেই।
১ জুন ২০২৬

সম্পর্কিত প্রশ্ন সমূহ

প্রশ্ন:

মুহাম্মদ বিন তুঘলক কর্তৃক গৃহীত পাঁচটি পরিকল্পনা কী ছিল?

উত্তর:
রাজধানী স্থানান্তর, তাম্রমুদ্রার প্রবর্তন, চীন ও কারাচিল অভিযান ও দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি।
প্রশ্ন:

পরিব্রাজক ইবনে বতুতা কার শাসনামলে দিল্লি আসেন?

উত্তর:
মুহাম্মদ বিন তুঘলক। (কিন্তু ইবনে বতুতা বাংলায় আসেন ফখরুদ্দিন মোবারক শাহের শাসনামলে)
প্রশ্ন:

ইবনে বতুতা কখন দিল্লি আসেন?

উত্তর:
১৩৩৪ খ্রিস্টাব্দে। (কিন্তু 'বাংলাপিডিয়া' এর তথ্যমতে, ইবনে বতুতা বাংলায় আসেন ১৩৪৬ খ্রিস্টাব্দে। তবে প্রচলিত তথ্যমতে, তিনি বাংলায় আসেন ১৩৪৫ খ্রিস্টাব্দে)
প্রশ্ন:

ভারতীয় উপমহাদেশে কে সর্বপ্রথম প্রতীকী মুদ্রার প্রচলন করেন?

উত্তর:
মুহম্মদ বিন তুঘলক। (কিন্তু ভারতবর্ষে প্রথম 'মুদ্রার' প্রচলন করেন- সুলতান ইলতুতমিশ)
প্রশ্ন:

ভারতে তুর্কী সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?

উত্তর:
কুতুবউদ্দিন আইবেক। (প্রকৃতপক্ষে তিনি মুহাম্মদ ঘুরীর একজন কৃতদাস ছিলেন)