সাধারণ জ্ঞান (প্রশ্নোত্তর)
অপারেশন মেঘদূত সম্পর্কে জানতে চাই?
অপারেশন মেঘদূত ছিল ভারতের জম্মু কাশ্মির রাজ্যের সিয়াচেন হিমবাহ অঞ্চল দখল করার জন্য ভারতের সশস্ত্র বাহিনীর অভিযানের কোড নাম। ১৩ এপ্রিল ১৯৮৪ সিয়াচেন হিমবাহ ও তার সংলগ্ন এলাকায় পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে এ অভিযান সংঘটিত হয়। এই অভিযানের ফলে সিয়াচেন হিমবাহ ও সালতোরো পর্বতশ্রেণি এলাকা ভারতের অধিকারে আসে। অপরদিকে পাকিস্তান সালতোরো পর্বতশ্রেণির পশ্চিমদিকে অবস্থিত হিমবাহ উপত্যকাগুলো অধিকার করে।
৫ জুলাই ২০২৬
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
মারমা উপজাতির ভাষা কী?
উত্তর:
মারমা ভাষা।
প্রশ্ন:
বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী কোনটি?
উত্তর:
চাকমা।
প্রশ্ন:
মনিপুরীদের প্রধান উৎসবের নাম কী?
উত্তর:
রাসোৎসব বা রাসনৃত্য।
প্রশ্ন:
বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
উত্তর:
সিলেট অঞ্চলের।
প্রশ্ন:
মণিপুরী উপজাতিরা প্রধানত কয়টি গোত্রে বিভক্ত?
উত্তর:
২টি (বিষ্ণুপ্রিয়া ও মৈতৈ)।
প্রশ্ন:
মণিপুরী উপজাতিদের ভাষা কী?
উত্তর:
বিষ্ণুপ্রিয়া ও মৈতৈ ভাষা।
প্রশ্ন:
মণিপুরী উপজাতিরা প্রধানত কোন ধর্মের অনুসারী?
উত্তর:
বৈষ্ণব ধর্ম।

