সাধারণ জ্ঞান (প্রশ্নোত্তর)
কোন সালে বাংলা সন বা বাংলা নববর্ষের প্রবর্তন করা হয়?
১৫৮৪ খ্রিস্টাব্দে। তবে ১৫৫৬ খ্রিস্টাব্দকে ভিত্তি বছর ধরে বাংলা সাল গণনা শুরু হয়। কারণ ১৫৫৬ খ্রিস্টাব্দে সম্রাট আকবর দিল্লির সিংহাসনে বসেন।
১ জানুয়ারি ২০২৪
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
ওজোন স্তর সুরক্ষার জন্য ১৯৮৭ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক আন্তর্জাতিক পরিবেশ চুক্তিটির নাম কী?
উত্তর:
মন্ট্রিল প্রোটোকল।
প্রশ্ন:
বায়ুমণ্ডলের ওজোন স্তরটি ধ্বংসের জন্য প্রধানত দায়ী কোন রাসায়নিক উপাদান?
উত্তর:
ক্লোরোফ্লুরোকার্বন (CFC)।
প্রশ্ন:
গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি দায়ী কোন গ্রিনহাউস গ্যাস?
উত্তর:
কার্বন ডাই অক্সাইড (CO₂)।
প্রশ্ন:
দীর্ঘস্থায়ী জৈব দূষক থেকে মানব স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় কাজ করে কোন আন্তর্জাতিক সনদ?
উত্তর:
স্টকহোম কনভেনশন।
প্রশ্ন:
আন্তর্জাতিকভাবে বিপন্ন বন্যপ্রাণী ও উদ্ভিদের অবৈধ বাণিজ্য রোধ করার লক্ষ্যে কাজ করে কোন আন্তর্জাতিক সংস্থা?
উত্তর:
সাইটস (CITES)।
প্রশ্ন:
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য গঠিত বিশেষ তহবিল 'গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF)'-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:
সংডো, ইনচিওন (দক্ষিণ কোরিয়া)।
প্রশ্ন:
পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলা জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক তথ্য পর্যালোচনাকারী জাতিসংঘের প্রধান প্যানেল কোনটি?
উত্তর:
আইপিসিসি (IPCC)- ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ
প্রশ্ন:
আন্তর্জাতিক বুকার পুরস্কার-২০২৬ পেয়েছে কোন উপন্যাস?
উত্তর:
Taiwan Travels
প্রশ্ন:
Taiwan Travels-এর লেখক কে?
উত্তর:
Yang Shuang-zi
প্রশ্ন:
Taiwan Travels-এর অনুবাদক কে?
উত্তর:
Lin King

