Uddoyon

সাধারণ জ্ঞান (প্রশ্নোত্তর)

আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে প্রথম স্বর্ণপদক জয়ী বাংলাদেশির নাম কী?

দেব জ্যোতি দাস সৌম্য।
১ জানুয়ারি ২০২৫

সম্পর্কিত প্রশ্ন সমূহ

প্রশ্ন:

প্লাইসটোসিনকালের সোপানসমূহ বাংলাদেশের কোন কোন অঞ্চল নিয়ে গঠিত?

উত্তর:
বরেন্দ্র অঞ্চল, মধুপুর ও ভাওয়ালের এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় অঞ্চল নিয়ে সোপানসমূহ গঠিত। সোপানসমূহ নিয়ে গঠিত অঞ্চলকে সোপান অঞ্চলও বলা হয়।
প্রশ্ন:

বাংলাদেশের কোন কোন অঞ্চল নিয়ে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চল গঠিত?

উত্তর:
টারশিয়ারি যুগের পাহাড়সমূহ ও প্লাইসটোসিনকালের সোপানসমূহ ছাড়া সমগ্র বাংলাদেশের নদীবিধৌত বিস্তীর্ণ সমভূমি নিয়ে প্লাবন সমভূমি অঞ্চল গঠিত। নদীর পলি দ্বারা গঠিত হয়েছে বলে একে পলল সমভূমিও বলা হয়।
প্রশ্ন:

বাংলাদেশের কোন অঞ্চল নিয়ে বরেন্দ্র অঞ্চল গঠিত?

উত্তর:
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল নিয়ে গঠিত।