সাধারণ জ্ঞান (প্রশ্নোত্তর)
পতাকা বৈঠক কী?
পতাকা বৈঠক হলো সীমান্তে বিরোধ, অনুপ্রবেশ, অস্থিরতা, গুলিবিনিময়, ভুল বোঝাবুঝি রোধে দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা প্রশমনে বা সমস্যা সমাধানের জন্য আনুষ্ঠানিক সভা বা বৈঠক। বৈঠকের সময় উভয় দেশের পতাকা উত্তোলন করা হয় বলেই একে 'পতাকা বৈঠক' বলা হয়।
২৯ জুন ২০২৬
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
২৮ জুন কার জন্মদিন উপলক্ষে 'সামাজিক ব্যবসা দিবস' হিসেবে পালন করা হয়?
উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস।
প্রশ্ন:
সামাজিক ব্যবসার মূলনীতি কয়টি?
উত্তর:
৭টি।
প্রশ্ন:
বিশ্বের কতটি বিশ্ববিদ্যালয় ও কলেজে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে?
উত্তর:
৮০-এর বেশি।
প্রশ্ন:
বিশ্বের কোন দেশের মাধ্যমিকের পাঠ্যপুস্তকে ড. মুহাম্মদ ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়?
উত্তর:
কানাডা ও জাপান।
প্রশ্ন:
প্রথম বাংলাদেশি হিসেবে মালয়েশিয়ার আলবুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের (AIU) চ্যান্সেলর নিযুক্ত হন কে?
উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস।
প্রশ্ন:
ড. মুহাম্মদ ইউনূস রাশিয়ার কোন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পান?
উত্তর:
ফিন্যান্সিয়াল ইউনিভার্সিটি।

