বন্ধু এন্টনিওর জন্য জামিন হয়ে বাসানিও সুদখোর শাইলকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার আনে। এ সময় শর্তে উল্লেখ থাকে যে, নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত টাকা ফেরত দানে ব্যর্থ হলে শাইলক বাসানিওর বুকের এক পাউন্ড মাংস কেটে নেবে। শেষ পর্যন্ত ব্যর্থতার সুযোগে শাইলক আদালতে যায়। অসহায় বোধ করে বাসানিও। এমন সময় এক তরুণ উকিল বলেন, শাইলক ঠিক এক পাউন্ড মাংস কাটতে পারবেন- কমবেশি নয় এবং শর্তে উল্লেখ না থাকায় কোনো রক্ত ঝরাতে পারবে না।
ছোট মেয়ে মেরিনা প্রায়ই বাড়ির বয়স্ক কাজের মেয়ের সাথে খারাপ আচরণ করে। একদিন একটা জরুরি কাজে বাড়ির সকলে অংশগ্রহণ করে যখন ব্যর্থ হলো, কাজের মেয়েটি অনায়াসে সেই কাজটা সম্পন্ন করল। মেরিনার দাদু বললেন- অশিক্ষিত লোকদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে।