অষ্টম শ্রেণিতে বৃত্তি পাওয়ায় বাবা খুশি হয়ে রেডিওতে গান শোনার জন্য সিফাতকে একটি মোবাইল সেট কিনে দিয়েছিলেন। কিন্তু দুদিন বাদেই সে মন খারাপ করে সেটটা বাবাকে ফেরত দিল। কারণ FM চ্যানেলগুলোতে নাকি উপস্থাপকরা বাংলা ভাষাকে ইচ্ছেমতো বিকৃত করে উচ্চারণ করে আর ইংরেজি ভাষার প্রতি গভীর অনুরাগ দেখায়। সিফাতের এটা ভালো লাগে না।

যেই দেশে যেই বাক্য কহে নরগণ।/ সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন।
মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি।/ দেশী ভাষা উপদেশ মনে হিত অতি।
আরবি ফারসি শাস্ত্রে নাই কোনো রাগ।/ দেশী ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ।
দেশী ভাষা বিদ্যা যার মন ন জুয়ায়।/ নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।
উদ্দীপক
করিম সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়াবে। তাই সে মাম্মি, ড্যাডি, আংকেল শব্দগুলো সন্তানকে শেখায়। মা, বাবা, চাচা- এই শব্দগুলো শোনা, বলা ও চর্চা করা থেকে সে সন্তানকে দূরে রাখে। কিন্তু মা বলেন, বিদেশি শব্দে কোনো প্রাণ নেই। বরং আমাদের দেশি শব্দেই আবেগের প্রকাশ ঘটে বেশি।