উদ্দীপক
অনেক অনেক দিন আগের কথা। এক ছিল রাজা। রাজার ছিল তিন কন্যা। শিমুল, বকুল ও পারুল। একদিন রাজা তার কন্যাদের জিজ্ঞাসা করলেন এক সহজ প্রশ্ন। কে তাকে কী রকম ভালোবাসে। বড় কন্যা বলল, বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি।" সেজ কন্যা বলল "বাবা আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি।" ছোট কন্যা পারুল বলল "বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি।" এ কথা শুনে রাগে রাজা ছোট মেয়েকে বনবাস দিলেন। (তথ্যসূত্র: রাজা ও তার তিন কন্যা- রূপকথা)"